Header Ads Widget

Responsive Advertisement

সুন্দরবন এ্যাপোলো হাসপাতালে র‍্যাবের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা-padma news24


 

সুন্দরবন এ্যাপোলো হাসপাতালে র‍্যাবের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

রাকিবুল হাসান শ‍্যামনগরঃ

সাতক্ষীরার শ্যামনগরে র‍্যাব-৬(সিপিসি-১) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) আছাদুজ্জামানের নেতৃত্বে এক অভিযানে সুন্দরবন এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকালে অস্বস্থ্যকর পরিবেশ, বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া অপারেশনসহ নানান অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আছাদুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠানটিকে ঐ জরিমানা করে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন র‍্যাব-৬(সিপিসি-১) মেজর গালিব, র‍্যাবের ডিএডি মোঃ সেলিম, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তরিকুল ইসলাম, ডাঃ মাহফুজুর রহমান, র‍্যাবের উপ-পরিদর্শক মাহবুবুল আলম, মেহেদী হোসেন প্রমুখ। 

অভিযান শেষে ভ্রাম্যমান আদালতের প্রধান মোঃ আছাদুজ্জামান জানান, এবারের অভিযান শাস্তিমুলক নয়, বরং সতর্কতামুলক। এ্যানেসথেশিয়া, পোষ্ট অপারেটিভ ইউনিট উন্নতকরন এবং সার্বক্ষনিক প্রয়োজনীয় চিকিৎসক ও সেবিকার অবস্থান নিশ্চিত না হলে পরবর্তীতে উক্ত ক্লিনিক বন্ধ করে দেয়া হবে। পর্যায়ক্রমে উপজেলার অপরাপর ক্লিনিক ও ডায়াগনষ্টিকে গুনগত মান যাচাইয়ে অভিযান পরিচালনা হবে বলেও তিনি সতর্ক করেন।

Post a Comment

0 Comments