শ্যামনগর বুড়িগোয়ালিনিতে পানি উন্নয়ন বোর্ডের গাইড বাঁধ নির্মাণে চলছে ভাঙ্গন সৃষ্টির পায় তারা।
তথ্য ও ভিডিও চিএে
রাকিবুল হাসান শ্যামনগর থেকেঃ
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের প্রাক্তন মেম্বার সাইফুল ইসলামের বাড়ির পাশে ,এবং মিস্ত্রী বাড়ির সম্মুখে পানি উন্নয়ন বোর্ডের যে রাস্তার কাজ চলছে সেটা নিছুক ছেলে খেলার শামিল।কারন পানি উন্নয়ন বোর্ডের রাস্তার কাজ চলছে না ভাঙ্গন সৃষ্টি করার কাজ চলছে সেটা না দেখলেই বোঝা যাবে না এবং বঝা বড় দায়।রিভার সাইডের রাস্তার গোড়া থেকে পাঁচ থেকে সাত ফিট ডিপ করে মাটি কাটা হচ্ছে সরজমিনে গিয়ে দেখা গেছে যাহা ওখান থেকে যে কোন মুহূর্তে ফাটল বা ভাঙন সৃষ্টি হতে পারে বলে দেখা যাচ্ছে।
যেখানে মাটিকাটা হচ্ছে তার সম্মুখে আছে একটা মিষ্টি পানির পুকুর , এবং মিস্ত্রী বাড়ি। অপরদিকে আছে বুড়ি গোয়ালিনী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, এবং এফ ডব্লিউ সির ক্লিনিক, এমন এভাবে মাটি কাটছে এখান থেকে ভাঙ্গন সৃষ্টি হলে এক নিমেষেই এগুলো তলিয়ে যাবে।
তবে কি পানি উন্নয়ন বোর্ডের কাজ করার নামে চলছে দুর্নীতি?এ বিষয় নিয়ে পানি উন্নয়ন বোর্ডের এসোর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি পূজার কারণে আসতে পারেনি আজ এসে দেখব।
কিন্তু পানি উন্নয়ন বোর্ডের এসোও এসে দেখার পরেও সেখানে এখনো মাটিকাটা চলছেএমন দুর্নীতি কিভাবে করতে পারে সেটা এলাকাবাসীর বোধগম্য নয়। তাই অত্র এলাকাবাসী জানতে চায় এইভাবে যদি পানি উন্নয়ন বোর্ড গাইডবাদের নামে ভাঙ্গন সৃষ্টির কাজ করে তাহলে মানুষের আশ্রয়স্থল কোথায় পাবে।

0 Comments