Header Ads Widget

Responsive Advertisement

মিথ্যা এবং ভিত্তিহীন নিউজ এর প্রতিবাদ-padma news 24


 দৈনিক দিনের খবর অনলাইনে ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেনের নামে মিথ্যা এবং ভিত্তিহীন নিউজ এর প্রতিবাদ.


মোঃ বাবুল হোসেন

স্টাফ রিপোর্টার প্রথম পর্ব


দৈনিক দিনের খবর অনলাইনে, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেনের নামে একটি  নিউজ প্রকাশ করেন,

এই নিউজ এর ভিত্তিতে সরেজমিনে যান পদ্মা নিউজ ২৪, এবং মোঃ সাখাওয়াত হোসেনের নামে নিউজ এর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন এই নিউজটি  মিথ্যা এবং ভিত্তিহীন,আমাকে সমাজের চোখে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যেই এই নিউজটি করা হয়েছে.


নানা অপকর্মের দায়ে প্রবাস ফেরত শাখাওয়াত হোসেন 

এ ব্যাপারে মোহাম্মদ সাখাওয়াত হোসেনের বলেন তিনি এখনো গ্রীসের নাগরিক বৈধভাবে,আছেন,তিনি আরো বলেন আমার নামে কোন অভিযোগ থাকলে আমার বৈধতা থাকত না এটা মিথ্যা এবং বানোয়াট কথা.



নিউজে উল্লেখ করা হয় তিনি রুপনগর থানার সোর্স হিসেবে কাজ করেন এবং তাকে সহযোগিতা করে যাচ্ছেন রূপনগর থানার সাব-ইন্সপেক্টর আনোয়ার হোসেন

 আমরা এ ব্যাপারে রূপনগর থানা সাব-ইন্সপেক্টর আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন সাখাওয়াত হোসেনের সাথে আমার এ ধরনের কোনো সম্পর্ক নাই তবে কিছুদিন আগে সে একটি অভিযোগ করতে আসেন, 


তখন থেকেই আমার সাথে জানাশোনা এবং উনি যে অভিযোগ করেন ঐ অভিযোগের তদন্ত করতে গিয়ে আমি বিবাদীদের সাথে কথা বলি এবং মীমাংসা করার চেষ্টা করি এটাই সত্য কথা,তিনি রুপনগর থানার কোন সোর্সের কাজ করে না এবং তিনি কোন অপরাধের সাথে যুক্ত নন বলে জানান রুপনগর থানা সাব-ইন্সপেক্টর আনোয়ার হোসেনে.


মিরপুর আরিফাবাদ হাউজিং সোসাইটিতে বিভিন্ন ভাড়াটিয়া ও মালিকদের নানা কারণে প্রতিনিয়ত চাঁদার দাবিতে হুমকি দিয়ে আসছে কৃষক লীগের পরিচয় দানকারী ,

এ বিষয়ে মিরপুর আরিফাবাদ হাউসিং সোসাইটির সাথে যোগাযোগ করলে তারা বলেন, নিউজে যে চাঁদার উল্লেখ করা হয়েছে তার সাথে  সাখাওয়াত হোসেনের কোন যোগ সূত্র নাই মসজিদের উন্নয়ন কাজের জন্য এটি  মিরপুর আরিফাবাদ  হাউসিং সোসাইটির পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেটি  সাখাওয়াত হোসেনের নামে অভিযোগ দেওয়া হয়েছে,এ বিষয়টি মিথ্যা এবং বানোয়াট,সাখাওয়াত হোসেন একজন ভালো মানুষ উনার বিষয়ে যে চাঁদাবাজির নিউজ হয়েছে সেটি সাখাওয়াত হোসেনকে ছোট করার জন্য এবং হেয় প্রতিপন্ন করার জন্যই করা হয়েছে বলে জানান মিরপুর আরিফাবাদ হাউসিং সোসাইটি , 


এ ব্যাপারে মোহাম্মদ সাখাওয়াত হোসেনে বলেন, যে আমি কেন এলাকায় চাঁদা দাবি করব, বা চাঁদা নিয়ে কেন চলতে হবে আমাকে,আমি  বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ও আমি দীর্ঘদিন যাবত বিদেশে ছিলাম আমার টাকা পয়সার কি অভাব আছে যে আমি চাঁদাবাজি করব, আমাকে ছোট করার জন্যই একটি করা হয়েছে.


তিনি আরো বলেন আমার ভাগনা ভাগ্নি ও মোঃ মনিরুজ্জামান 

তাদের অপকর্ম ঢাকার জন্যই নিউজ করতে পারেন বলে জানিয়েছেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন

কি এই অপকর্ম  বিস্তারিত দ্বিতীয় পর্বে দেখুন


Post a Comment

0 Comments