Header Ads Widget

Responsive Advertisement

শনিবার সকালে গোপালগঞ্জের উদ্দেশে ঢাকা থেকে রওনা হবেন প্রধানমন্ত্রী। padma news 24




 শনিবার গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী


মো: মিজান হোসেন। 

বিশেষ প্রতিনিধি।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দুই দিনের সফরে গোপালগঞ্জে যাচ্ছেন শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সেখানে ও কোটালীপাড়ায় কর্মিসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।



শনিবার সকালে গোপালগঞ্জের উদ্দেশে ঢাকা থেকে রওনা হবেন সরকারপ্রধান।


প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শনিবার টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে কর্মিসভায় বক্তব্য রাখবেন তিনি। পরদিন কোটালীপাড়ায় কর্মিসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।


সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই দিনের সফরে নিজের নির্বাচনি এলাকা গোপালগঞ্জে গিয়েছিলেন শেখ হাসিনা। ৭ জানুয়ারির নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২২২টিতে জয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

Post a Comment

0 Comments