শ্যামনগরে খোশাল খালির খাল বন্ধোবস্ত দেওয়ার কারণে পানি বন্দী হয়ে পড়েছেন তিন গ্রামের মানুষ
রাকিবুল হাসান শ্যামনগরঃ
শ্যামনগর উপজেলার ১০ নং আটুলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের তিন গ্রামের একমাত্র পানি নিষ্কাশনের খাল খোশাল খালি স্থায়ী বন্দোবস্ত দেওয়ার কারণে পানিবন্দি ভাবে জীবন যাপন করছে অত্র এলাকার মানুষ
যেখানে ভূমিহীনরায় এই জমি বন্দোবস্ত পেয়ে থাকে সেখানে বন্দোবস্ত পেয়েছেন অত্র এলাকার আর্থিক ভালো সেই পরিবার পেয়েছেন বন্ধবস্তো যে কারণে বিপাকে পড়েছে অত্র এলাকার সাধারণ জনগণ সহ খেটে খাওয়া পরিবার।সরেজমিনে গিয়ে দেখা যায়, বড়পুকুট গ্রামের আব্দুল মালি, সাকাত মালি
ও গফুর মালি এবং এই জায়গা স্থায়ী বন্দোবস্ত নেওয়ার পরে কিছু কিছু জায়গা হস্তান্তর করেন ঐএলাকার কয়েকটি পরিবারের কাছে যার কারণে ঐখালের পাড়ে রাতারাতি গড়ে উঠেছে বসতভিটা, যার কারনে সামান্য বর্ষা হলেই অত্র এলাকার মানুষেরা পানিবন্দী হয়ে মানবতার জীবন যাপন করেছেন।
তাই অত্র তিন গ্রামের মানুষেরা নিরুপায় হয়ে জেলা প্রশাসক সাতক্ষীরা ও শ্যামনগর উপজেলা সহকারী ভূমি কমিশনার সুদৃষ্টি কামনা করছেন।এই পানিবন্দি জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য। খোশাল খালি খালের
এস, এ,একের এক খতিয়ানের ১১১৮,১১২২,
বিএস খতিয়ানে যার দাগ নাম্বার হলো, ৬৭৩৯,৬৭৪০,৬৭৪১,৬৭৭১,৬৬৯৬,
সহ আরো অন্যান্য দাগ, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য আহবান করা গেল।
এই খাল যতদিন না মুক্ত হচ্ছে ততদিন পানিবন্দী জীবন যাপন করতে হবে অত্র এলাকার ১০ নং আটুলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাধারণ মানুষের।
এই সকল ভূমি দস্যুদের থাবা থেকে তিন গ্রামের মানুষের পানিবন্দী জীবন থেকে মুক্ত করার জন্য উর্ধতন কর্মকর্তার সুদৃষ্টি কামানা করছেন এলাকাবাসী

0 Comments