শ্যামনগরে আদব ব্যবসায়ীর খপ্পরে এক যুবক নিখোঁজ
রাকিবুল হাসান শ্যামনগরঃ
শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে আদব ব্যবসায়ীর খপ্পরে পড়ে এক যুবক
নিখোঁজ হয়েছে। প্রতারনার মাধ্যমে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। নিখোঁজ
যুবক পশ্চিম কৈখালী গ্রামের মিলন শেখের পুত্র জাকির হোসেন (২৪)। এ বিষয়ে
নিখোঁজ জাকিরের ভাই বিল্লাল হোসেন বাদী হয়ে বিজ্ঞ আমলী আদালত নং ৫ ,
সাতক্ষীরায় যাদবপুর গ্রামের মৃত সৈয়দ গাইনের পুত্র গোলাম গাইন (৫৮) ,
গোলাম গাইনের পুত্র সৌদি প্রবাসি জুবায়ের হোসেন(২৪) ও গোলাম গাইনের
স্ত্রী ফতেমা বিবি (৫৪) এর বিরুদ্ধে বৈদেশিক কর্মসংস্থান অভিবাসন আইনের
৩১(খ)(ঘ)/৩৩/৩৪/৩৬ ধারায় মামলা দায়ের করেছেন। সরজমিন ও মামলার বিবরনে
জানা যায় , কৈখালী ইউয়িনের যাদবপুর গ্রামের গোলাম গাইনের পুত্র জুবায়ের
হোসেন (২৪) সৌদি প্রবাসি। জাকির ও সৌদি প্রবাসি জুবায়েরের মধ্যে বন্ধুত্ব
সম্পর্ক থাকায় তারা মাঝে মধ্যে মোবাইল ফোনে বিভিন্ন বিষয়ে কথা বলত। এক
পর্যায়ে জুবায়ের জাকিরকে সৌদিতে নিয়ে ভাল কোম্পানীতে ভাল বেতনে চাকরী
দেওয়ার আশ^াস প্রদান করে এবং বিষয়টি নিয়ে তার পিতা /মাতার সাথে আলোচনা
করতে বলে। জুবায়েরের কথা মত জাকির , জাকিরের ভাই বিল্লাল হোসেন ও নানা
হযরত আলী তার পিতা গোলাম গাইন ও মাতা ফতেমা বিবির সাথে আলোচনা করে।
আলোচনায় জাকিরকে সৌদি প্রেরনের জন্য চার লক্ষ ষাট হাজার টাকা দাবী করেন ।
বিগত ২০ শে নভেম্বর ২০২২ তারিখে জাকিরের ভাই বিল্লাল হোসেনসহ তার
আত্বীয়রা জুবায়েরের পিতা/মাতার নিকট নগদ তিন লক্ষ টাকা এবং ১৭ ই ডিসেম্বর
২০২২ তারিখে এক লক্ষ ষাট হাজার টাকা প্রদান করেন। পরপর্তীতে সৌদি প্রবাসী
জুবায়ের জাকিরকে ভিসা প্রেরন করে। ২৬ শে ডিসেম্বর ২০২২ তারিখে জাকির হযরত
শাহজালাল আর্ন্তজাতিক বিমানযোগে সৌদি যায়। সৌদি বিমান জেদ্দায় পৌছানোর পর
জুবায়ের বলা মতে একজন অপরিচিত ব্যক্তি জাকিরকে প্রাইভেটকারে করে নিয়ে
যায়। ২৮ শে ডিসেম্বর ২০২২ তারিখে বিল্লাল, জাকির ও জুবায়েরের মধ্যে
মোবাইল ফোনে কথা হয়। এ সময় জাকিরের কথা ভার ভার লাগে। তার পর হতে জাকিরের
সাথে তার পরিবারের লোক যোগাযোগ করতে পারছে না। এ সময় জুবায়েরে সাথে
যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়।০১ ই ফেব্রয়ারী ২০২৩ তারিখে বিল্লালসহ তার পরিবারের সদস্যরা জুবায়েরের বাড়ীতে গিয়ে তার পিতা/মাতার
নিকট জাকিরের বিষয়ে জানতে চাইলে তারা হুমকি দিয়ে তাদের বাড়ী হতে তাড়িয়ে
দেয়। বিধায় জাকিরের ভাই বিল্লাল হোসেন নিরুপাই হয়ে মামলা দায়ের করেছেন। এ
বিষয়ে সৌদি প্রবাসি জুবায়েরের পিতা গোলাম গাইন বলেন , আমার ছেলে জাকিরকে
সৌদি নিয়ে হোটেলের ভিসা প্রদান করে। জাকির কয়দিন কাজ করে হোটেল হতে
পালিয়ে যায় । যার ফলে তার ভিসা নষ্ট হয়ে যায়। পরবর্তীতে আমার ছেলের সাথে
জাকির যোগাযোগ করলে আবার ও ভিসা ও এক বছরের আকামা প্রদান করে। তার পরেও জাকির পালিয়ে যায়। সে নিজে পালিয়ে থেকে আমার ছেলেকে দোষারোপ করছে।

0 Comments