Header Ads Widget

Responsive Advertisement

এলিট ফোর্স র‌্যাব সদস্যদের অভিযানে সুন্দরবনের শিকার নিষিদ্ধ রয়েল বেঙ্গল টাইগারের চামড়া উদ্ধার-padma news 24


 র‌্যাবের অভিযানে রয়েল বেঙ্গল টাইগারের চামড়া উদ্ধার

রাকিবুল হাসান শ যামনগরঃ শ্যামনগরে এলিট ফোর্স র‌্যাব সদস্যদের অভিযানে সুন্দরবনের শিকার নিষিদ্ধ রয়েল বেঙ্গল টাইগারের চামড়া উদ্ধার করা হয়েছে। সোমবার বিকাল পাঁচটার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার সংলগ্ন ধলপাড়া গ্রামের শেখ হাফিজুর রহমানের বাড়ি থেকে ঐ চামড়া উদ্ধার করা হয়। র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানী কমান্ডের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এসময় হাফিজুর রহমান(৪৩)সহ তার দুই চাচাত ভাই শেখ আসিফ হাসান(২৬) ও শেখ ইসমাইল হোসেন(২৩)কে আটক করা হয়। তারা যথাক্রমে ধলপাড়া গ্রামের মৃত শেখ সুরাত আলী ও শেখ মিজানুর রহমানের ছেলে। জানা যায় র‌্যাব-৬ এর গোয়েন্দা ইউনিটের সদস্যরা ক্রেতা সেজে হাফিজুর রহমানের নিকট হতে রয়েল বেঙ্গল টাইগারের চামড়া সংগ্রহের চেষ্টা করে। পুর্ব প্রতুতি মোতাবেক চুক্তির ৮০ লাখ টাকা হস্তান্তরের মাধ্যমে চামড়া গ্রহনের জন্য ফাঁদে ফেলে সোমবার বিকেলে চক্রের ঐ সদস্যদের আটক করা হয়। এসময় আটককৃতদের সাথে নিয়ে সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জের ধলপাড়া গ্রামে তাদের বসতবাড়িতে অভিযান চালিয়ে ঐ চামড়া উদ্ধার করা হয়। র‌্যাব-৬ এর সাতক্ষীরা ইউনিটের কোম্পানী কমান্ডার গালিভ হোসেন অভিযানে নেতৃত্ব দেন বলে জানা যায়। বিষয়টি নিয়ে র‌্যাব এর পক্ষ থেকে পরবর্তীতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে র‌্যাব সুত্র জানায়।

Post a Comment

0 Comments