Header Ads Widget

Responsive Advertisement

প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদনের মেয়াদ বাড়ানো হয়েছে আরও ৩ দিন-padma news 24


 প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদনের মেয়াদ বাড়ানো হয়েছে আরও ৩ দিন


স্কুলে ভর্তির অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানো হচ্ছে সময়ের চেয়ে আবেদনের সংখ্যা কম হওয়ায় আরো তিন দিন বাড়ানো হবে বলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাউশি থেকে জানা গেছে.


 রোববার 4 ডিসেম্বর এ বিষয়ে মাউশির উপ-পরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, আসন আনজাই ভর্তির আবেদন সংখ্যা অনেক কম সে কারণে অনলাইনে আবেদন সময়সীমা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী 6 ডিসেম্বর আবেদনের সময় শেষ হবে এদিন নতুন করে বিজ্ঞপ্তি জারি করে আরো দুই থেকে তিন দিন সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাউশির থেকে,


মাউশি জানা যায় 2023 শিক্ষা বর্ষের জন্য প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তি অনলাইনের আবেদন গত ১৬ নভেম্বর ১১ টা থেকে শুরু হয় আগামী মঙ্গলবার ৬ ডিসেম্বর বিকেল ৫ টা পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে, শনিবার ৩ ডিসেম্বর রাত পর্যন্ত সরকারি স্কুলে ৫ লাখ ১৯ হাজার ৬৬৮ আবেদন জমা হয়েছে আর আর বেসরকারি স্কুলে এক লাখ ৯২ হাজার ৬২১ আবেদন এসেছে। 


 জানা যায়, এবার সারাদেশে ৫৫০টি সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত এক লাখ ৭ হাজার ৮৯টি শূন্য আসনে ছাত্র-ছাত্রী ভর্তি নেওয়া হবে। আর দুই হাজার ৮৫২টি বেসরকারি বিদ্যালয়ে ভর্তি নেওয়া হবে নয় লাখ ২৫ হাজার ৬৬টি আসনে। সে অনুপাতে আবেদনের সংখ্যা অনেক কম। যে পরিমাণে আবেদন জমা হয়েছে, তাতে সরকারি স্কুলে আসন পূর্ণ হলেও বেসরকারি বিদ্যালয়ের ৬০ শতাংশ আসন খালি থাকবে।


নতুন নীতিমালা অনুযায়ী, এবারও প্রথম শ্রেণিতে ভর্তির জন্য একজন শিক্ষার্থীর বয়স ন্যূনতম ছয় বছরের বেশি হতে হবে। প্রথম শ্রেণিতে ছয় বছরের বেশি ধরে অন্যান্য শ্রেণিতে ভর্তির বয়স নির্ধারিত হবে। যেমন ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য একজন শিক্ষার্থীর বয়স প্রথম শ্রেণির বয়স হিসেবে আনতে হবে। তবে শিক্ষার্থীর বয়সের ঊর্ধ্বসীমা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণ করবে বলেও নীতিমালায় জানানো হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীর ভর্তির সর্বোচ্চ বয়স নির্ধারণ করবে।


আবেদন প্রক্রিয়া শেষে লটারির মাধ্যমে নির্বাচন করা হবে শিক্ষার্থী। ১০ ডিসেম্বর সরকারি স্কুলগুলোতে ভর্তির লটারি হবে। আর বেসরকারি স্কুলগুলোর ভর্তির লটারি হবে ১৩ ডিসেম্বর। ২৮ ডিসেম্বরের মধ্যে ভর্তির সব কাজ শেষ করা হবে। মহানগর ও জেলা সদর উপজেলার বেসরকারি স্কুলগুলো কেন্দ্রীয় লটারির আওতায় আসবে। তবে যেসব বেসরকারি স্কুল কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত লটারিতে অংশ নেবে না তাদেরও শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদিত কমিটির মাধ্যমে লটারি করতে হবে।

Post a Comment

0 Comments