বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ .
রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ শনিবার 3 ডিসেম্বর রাতে পদ্মা নিউজ কে এ তথ্য জানিয়েছে ডিএমপি মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান, হায়াতুল ইসলাম খান বলেন ককটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে নয়াপল্টনে কি ঘটেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে, তদন্তের স্বার্থে আমরা বেশ কয়েকজনকে আটক করেছি, তিনি বলেন মানুষের মনে আতঙ্ক তৈরি করা এবং সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে যাতে কোনো ধরনের প্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্ক রয়েছে পুলিশ , নয়া পল্টন থেকে 10 থেকে 15 জনকে আমরা আটক করেছি,
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মতিঝিল বিভাগের ডিসি বলেন 10 থেকে 15 জন আটক কিনা সেটাও মুহুর্তে বলতে পারছি না, তবে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, সাংবাদিকরা জানতে চান, পুলিশ কেন নয়াপল্টনে অবস্থান করেছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে পুলিশ নয়াপল্টনে অবস্থান করেছে, এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালাউদ্দিন মিয়া জানান ককটেল বিস্ফোরণের ঘটনায় 5 থেকে 6 জনকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদে করা হচ্ছে, নয়াপল্টন এলাকায় পুলিশ ফোস বাড়ানো হয়েছে.

0 Comments