শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নে বিভিন্ন কার্ড বিতারনে জনগনের প্রশংসায় ভাসছে দুই ইউপি সদস্য।
রাকিবুল হাসান শ্যামনগরঃ
শ্যামনগর উপজেলা ৭নং মুন্সীগঞ্জ ইউনিয়নের ইউনিয়ন পরিষদের জনগনের সরকারি সুবিধা সাধারন জনগনের কাছে পৌঁছে দিতে দিন রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন মুন্সীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম বার বার নির্বাচিত সদস্য ও৮নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য আ: জলিল। ইতি মধ্যে জনগনের প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে এই দুই ইউপি সদস্য
৭নং মুন্সিগঞ্জ ইউনিয়নে জেলেদের কার্ড ও রেশন কার্ড বয়স্ক ভাতা কার্ড বিধবা প্রতিবন্দী ভাতার কার্ড সহ অন্যান্য সুযোক সুবিধা সহ কার্ড বিতরণে ও এলাকার মানুষের বিরোধ শান্তিপূর্ণ নিষ্পত্তিতে৭নংও ৮নং ওয়ার্ডের মেম্বর মোঃ আনোয়ারুল ইসলাম মোঃ আঃ জলিল সু-খ্যাতি অর্জন করে চলেছেন।বর্তমানে বিভিন্ন হাট বাজার চায়ের দোকান সহ পাড়া মহল্লায় এই দুই ইউপি সদস্যদের নিয়ে আলোচনার শীর্ষে। বিত্তশালীদের নামের কার্ড কর্তন করে গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করেছেন। প্রকৃত জেলেদের মাঝে কার্ড বিতরণ করেছেন স্থানীয় জয়দেব,বিশ্বজিত বলেন, আমাদের মেন্বর গরীবের জন্যে কাজ করে যারা কার্ড পাওয়ার যোগ্য তাদের কার্ড দেয়।যারা কার্ড পাওয়ার যোগ্য নয় তাদের কার্ড দেয় না।এর আগে আমাদের ওয়ার্ডে এরকম ভালো মেম্বর হয়নি তার বিরুদ্ধে কোন হয়রানির অভিযোগ নেই। মেম্মার মোঃ আনোয়ারুল ইসলাম মোঃ আঃ জলিলের প্রতি সন্তোষ প্রকাশ করে আগামী পথ চলার আহবান করেন ৭ও৮নং ওয়ার্ডের এলাকাবাসী।

0 Comments