শ্যামনগর ভিটেবাড়ি ছাড়া করতে ঘরবাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাট
তথ্য ও ভিডিও চিএে,
রাকিবুল হাসান শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতুলি গ্রামে তুষার মন্ডল নামে ব্যক্তির পরিবারকে ভিটেবাড়ি ছাড়া করতে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হলেও প্রতিপক্ষ ভিন্ন পথে পা বাড়িয়ে মিথ্যা কাহিনী প্রচার করে তাকে অসহায় করে তুলতে অপচেষ্টা চালাচ্ছে।থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রেই জানা গেছে, কুলতলী গ্রামের মৃত পঞ্চানন মন্ডলের পুএ লক্ষীকান্ত মন্ডল ও মৃত মধুসূদন মঙ্গলের পুএ তপন মন্ডল, স্বপন মন্ডল, তাপস মন্ডল । মৃত প্রফুল্ল মন্ডলের পুত্র অমল মন্ডল। লক্ষীকান্ত মন্ডলের পুত্র মিলন মন্ডল, উজ্জ্বল মণ্ডল। মৃত বিজয় মন্ডলের পুত্র ধর্মদাস মন্ডল।এরা আমার পার্শ্ববর্তী শরিকের ভাইয়েরা আমার বিরুদ্ধে অন্যায় ভাবে সঙ্ঘবদ্ধ হয়ে দীর্ঘদিন যাবত আমার ভিটেবাড়ি ও জমি জায়গা জবরদখল পূর্ব আমাকে ও পরিবারকে উচ্ছেদ করার পরিকল্পনা ও ষড়যন্ত্র করিতেছে।
বিবাদীগন ইতো পূর্বে আমার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ,কোর্ট ও থানায় বহুবার বিচার সালিশ করিয়াছে। সকল বিচার শালিশে বিবাদীগণের কোন জমি জায়গা পাওনা হয় নাই। আমি একজন অতি সহজ সরল কৃষি দিনমজুর। বিবাদীগণ অত্যন্ত দুর্দান্ত লাঠিয়াল,দাঙ্গাবাজ ও জবর দখল কারী হইতেছে। তাহারা বহিরাগত লাঠিয়াল গুন্ডা ভাড়া এনে ইতিপূর্বে আমাকে ও আমার পরিবারের সকল সদস্যদের নির্মমভাবে মারপিট করে ৩/৪ জনের শরীর দারুন ভাবে হাড়ভাঙ্গা সহ ফুলা জখম করেছে। ইতোপূর্বে এসব বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিচার তারাও অমান্য করেছে। বিবাদীরা সব সময় আমার ও আমার পরিবারের সদস্যদের খুন-মার্ডার করে, ভিটা বাড়ি দখলে নিবে বলে হুমকি ও আস্ফালন করিতেছে। এ বিষয়ে স্থানীয় লোকজন বিস্তারিত জানে। বিষয়ে তুষার মন্ডল পরিবারের সুরক্ষা ও জীবনের নিরাপত্তার দাবী জানিয়ে থানায় অভিযোগ করলে শনিবার (০৩ সেপ্টেম্বর) বাদী ও বিবাদী উভয় পক্ষকে, অভিযোগ কৃত জায়গার উপর সকল ধরনের কার্যক্রম বন্ধ রেখে, থানায় বসার জন্য নোটিশ প্রদান করলেও, প্রতিপক্ষ বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহের জন্য পুলিশের তোয়াক্কা না করে আইনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে প্রতিপক্ষর ভাড়াটিয়া গুন্ডাবাহিনী দেশীয় অস্ত পাতি ও লাঠি সোটা নিয়ে তার বাড়িতে প্রবেশ করে ঘরবাড়ি ভাঙচুর, সীমানার বেড়া ও শত শত গাছ কাটতে থাকে তারা বাধা দিতে গেলে তাদের উপর চড়া হয়ে মারপিট শুরু করে, জীবন বাঁচাতে তারা ঘরের মধ্যে আচ্ছারায় নেয়, কিন্তু গুন্ডাবাহিনী ঘরের মধ্যে প্রবেশ করে আলমারি শোকেস ভাঙচুর করে নগদ টাকাসহ লক্ষ্য ধিক টাকার শোনার গহনা সহ ছেলে মেয়ের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তাদের চিৎকার পাশের বাড়ির মহিলা পবিত্র মন্ডলের স্ত্রী দীপ্তি মন্ডল দেখতে আসলে তার উপর চড়াও হয়ে মারপিট শুরু করে। তুষার মন্ডল গোপনে ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে অবহিত করলে, তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে চলে আসে। গুন্ডাবাহিনী পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা ঘটনাস্থল থেকে দূরত্ব পালিয়ে যেতে সক্ষম হয়। ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে আসা শ্যামনগর থানার এসআই রিপন বলেন আমি ঘটনা স্থলে গিয়ে দেখলাম বেশ কিছু গাছ কাটা একটি ঘরভাঙ্গা উঠানে কয়েক বস্তা ধান এলোমেলো করা ঘরের মধ্যে আলমারির পোশাক-আশাক ঘরের মেঝে ই ছড়ানো ছুটানো।

0 Comments