Header Ads Widget

Responsive Advertisement

১ কেজি গাজা ও ১টি ইজিবাইক সহ ৪জন আটক-padma news 24


 

কৈখালীর কোষ্ট গার্ডের অভিযানে ১ কেজি গাজা ও ১টি ইজিবাইক সহ ৪জন আটক


রাকিবুল হাসান মুন্সীগঞ্জ শ‍্যামনগর প্রতিনিধিঃ

শ‍্যামনগর উপজেলার গোপন সংবাদের ভিত্তিতে গত  ২৩ সেপ্টেম্বর শুক্রবার  আনুমানিক দুপুর ০৩ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন  মানিকখালী  এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা ও পরিবহনের জন্য ব্যবহৃত ১ টি ইজিবাইকসহ  ০৪  জনকে   আটক করা হয়।  আটককৃত ব্যক্তিরা হলো সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কৈখালী ইউনিয়নের  শৈলখালী গ্রামের   আব্দুর রশিদের  ছেলে জুব্বার (৩৮), ধুমঘাটের শফিকুল গাজীর ছেলে হাবিব (২২), ভেটখালীর  বিশ্বনাথ গাইনের ছেলে দীপঙ্কর (১৮) ও বংশীপুরের আনার গাজীর ছেলে ইব্রাহিম(২৪) কে আটক করে কৈখালী পশ্চিম জোনে কোষ্টগার্ডের সদস্যরা। পরবর্তীতে আটককৃত ব্যক্তি, ইজিবাইক ও জব্দকৃত গাঁজা আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

সাংবাদিক

Post a Comment

0 Comments