লাইসেন্সবিহীন সুন্দরবন এ্যাপোলো হসপিটাল শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ.
লাইসেন্সবিহীন সুন্দরবন এ্যাপোলো হসপিটাল শিরোনামে সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত শিরোনামের সংবাদটি সম্পূর্ণ, ভিত্তিহীন ও বানোয়াট আমি এমন অসত্য সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। সুন্দরবন এ্যাপোলো হসপিটাল এন্ড ডায়গনষ্টিক সেন্টার প্রতিষ্ঠালগ্ন থেকে সরকারী নীতিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে।
সাংবাদিক ভাইয়েরা আমাদের হাসপাতাল সম্পর্কে যেসকল তথ্য দিয়েছেন তা সঠিক নয়, দয়া করে মিলিয়ে নিবেন।
১। আমাদের লাইসেন্স আছে যার ডায়গনষ্টিক লাইসেন্স কোড HSM58578 এবং হাসপাতাল লাইসেন্স কোড HSM89591
২। আমি একজন ফিজিওথেরাফিষ্ট ডাক্তার আমার নামের পূর্বে ডাক্তার লেখার আইনী বৈধতা আছে। মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং ১০৯৯৮/২০১১ এর আদেশবলে ।
সুতরাং আপনারা অযথা অসত্য মানহানীকর সংবাদ পরিবেশন করবেন না আশাকরি। এতে সাংবাদিক সমাজের উপর সাধারণ মানুষ বিরুপ মন্তব্য করবে এবং মহান সাংবাদিকতা পেশাটাকে প্রশ্নবিদ্ধ করবে বলে মনে করি।
ডাঃ মোঃ শাহজাহান সিরাজ (পিটি)
প্রতিষ্ঠাতা ও পরিচালক
সুন্দরবন এ্যাপোলো হসপিটাল এন্ড ডায়গনষ্টিক সেন্টার।
শ্যামনগর, সাতক্ষীর।
সাংবাদিক রাকিবুল হাসান

0 Comments