Header Ads Widget

Responsive Advertisement

শ্যামনগরে পিসক্লাবের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত-padma news 24


 

শ্যামনগরে পিসক্লাবের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রাকিবুল হাসান শ্যামনগর: শ্যামনগরে পিসক্লাবের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত  হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে উগ্রপন্থা প্রতিরোধে কার্যকর জনসম্পৃক্ততা প্রকল্পের আওতায় এ সভা অনুষ্টিত হয়। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ সভার আয়োজন করা হয়। শ্যামনগর উপজেলার ৬ টি ইউনিয়নের ৩৩ জন পিসক্লাব সদস্য সভায় অংশগ্রহন করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিস কনসোর্টিয়াম পরিচালক শাহাদাৎ হোসেন (বাচ্চু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় এবং ঢাকা মোহামেহাডান স্পোটিং ক্লাবের বর্তমান মিডফিল্ডার আলমগীর কবির (রানা), সুন্দরবন এ্যাপেলো হাসপাতালের এমডি মো: শাহাজাহান সিরাজ, সাংবাদিক মেহেদি হাসান মারুফ, রূপান্তরের প্রোগ্রাম অফিসার গোলাম কিবরিয়া। উল্লেখ্য শ্যামনগর উপজেলায় পিসক্লাব ২০১৯ সাল থেকে কার্যক্রম বাস্তবায়ন করছে। পিসক্লাবের প্রশিক্ষিত সদস্যরা এলাকায় যুবকদের উগ্রপন্থা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে জনসচেতনতামূলক কর্মসূচী বাস্তবায়ন করছে। অতিথিরা পিসক্লাবের কার্যক্রমগুলোতে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রূপান্তর কর্মী মো: আব্দুল হান্নান।

Post a Comment

0 Comments