Header Ads Widget

Responsive Advertisement

মাছ ধরার সময় ৭জেলে আটক বনবিভাগের হাতে-padma news 24


 

সুন্দরবনের অভায়রন‍্য এলাকায় মাছ ধরার সময় ৭জেলে আটক বনবিভাগের হাতে


রাকিবুল হাসান মুন্সীগঞ্জ শ‍্যামনগর প্রতিনিধিঃ

বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের অভিযানে সংরক্ষিত এলাকায় অবৈধ ভাবে মাছ ধরার অপরাধে ৭ জেলেকে আটক করেছে বনবিভাগ। সোমবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাত ২টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আগুন জ্বালা ও ইলশেমারি এলাকা থেকে তাদের আটক করা হয়। সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন সহ বন বিভাগের সদস্যরা উক্ত জেলেদের আটক করেন।এ সময় জেলেদের কবল হতে ২টি নৌকা, ৩১টি ফাঁস জাল, আহরনকৃত মাছসহ মাছ ধরার সরঞ্জাম জব্দ করে বনকর্মীরা। আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের আরশাদ আলীর ছেলে খান জাহান (৫০), খানজাহান আলীর ছেলে মাসুম বিল্লাহ (২৫), মোহর আলী ছেলে নূর হোসেন (৩০), খুলনার কয়রা উপজেলার কালিকাপুর গ্রামের সাহেব আলীর সানার ছেলে আলমগীর সানা (৪৫) বিএলসি নারী, সাইদুল মোড়লের ছেলে আঃআলিম (৪১), আরশাদ আলী সরদারের ছেলে হাফিজুর (৩৫), হৃদয় মন্ডলের ছেলে প্রদিপ কুমার, নূর মোহাম্মদের ছেলে জাহাঙ্গীর আলম (৪৭), সামছুর রহমানের ছেলে দলিল উদ্দিন (৪৫) ও বুড়িগোয়ালিনী গ্রামের আঃরশিদ সরদারের ছেলে ইমাম হোসেন।

আটককৃতরা স্থানীয় বুড়িগোয়ালিনী ইউনিয়নের সরকার দলীয় সাবেক এক নেতার সাথে চুক্তি বদ্ধ হয়ে সুন্দরবনে প্রবেশ করেন বলে জানিয়েছেন।পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম,কে,এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, বিভাগীয় বন কর্মকর্তার তথ্য অনুযায়ী সুন্দরবনের নটাবেকী এলাকার আগুনজ্বালা ও ইলশেমারি এলাকা থেকে তাদের আটক করা হয়। বন আইনেই তাদের শাস্তির আওতায় আনা হয়েছে।


Post a Comment

0 Comments