শ্যামনগরে ২৬নং যতীন্দ্রনগর সরঃপ্রাঃবিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত
তথ্য ও ভিডিও চিএে,
মোঃ রাকিবুল হাসান শ্যামনগর থেকেঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি শোক র্যালি, চিএ অংকন আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সোমবার (১৫ই আগস্ট) সকাল ১০টায় শ্যামনগর উপজেলার বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভুমি ওপ্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ সুন্দরবনের কোলঘেষে অবস্থিত২৬নংযতীন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের সভাপতি মোঃ আনোয়ার হোসেন।
পবিত্র কুরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত স্কুলের ভুমিদাতা মোঃ মিজানুর রহমান, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোছাঃ লায়লী খাতুন প্রধান শিক্ষক ২৬নং যতীন্দ্রনগর সরঃ প্রাঃ বিদ্যালয় সালেহা পারভীন সদস্য (SMC)সহ সকল সহকারী শিক্ষক গন এবং ছাএছাত্রীবৃন্দ সহ স্থানীয় সুধী মহল উপস্থিত ছিলেন।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের প্রতি ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ মিজানুর রহমান।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত স্কুলের সহকারী শিক্ষক মোঃ রকুউজ্জামান

0 Comments