শ্যামনগর সুন্দরবন সংলগ্ন টেংরাখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত দুই, আহত -৩০।
তথ্য ও ভিডিও চিএে,
শ্যামনগর থেকে মোঃ রাকিবুল হাসান ।।
আর একদিন পরেই মুসলিম জাহানের পবিত্র ঈদুল আযহা।গতকাল শুক্রবার সন্ধ্যার পরে রাত ৮ দিকে শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন রমজাননগর ইউনিয়নের টেংরা খালি গ্রামে বর্তমান ইউপি সদস্য আব্দুল হামিদ লালটু ও সাবেক ইউপি সদস্য আব্দুল বারির মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ।
ঘণ্টাব্যাপী সংঘর্ষে আব্দুল বারী সমর্থক ওই গ্রামের আবুল গাজীর পুত্র আমির হোসেন( ৩৫)এবং মৃত্য ছাকাত শেখে পুএ মোঃ কাদের শেখ(৪৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং শ্যামনগর হাসপাতালে গিয়ে আরেক জন মূত্য বরন করেন উভয় পক্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুন বলেন,এই দুই গ্রুপ তাদের এলাকায় প্রায় মারামারি করে। ঈদের পরে উদ্যোগ নিয়েছিলাম একটা সমাধান করার, তার আগেই দুর্ঘটনা ঘটে গেছে।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত। ১২/১৪ জন আহত হয়েছে শুনেছি। লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এখনও অভিযোগ পত্র দাখিল হয়নি।অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।.

0 Comments