Header Ads Widget

Responsive Advertisement

হায়দার আলীর বাড়ির মুরগির খোপ থেকে ১৫ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা ।padma news 24


 হায়দার আলীর বাড়ির মুরগির খোপ থেকে ১৫ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা


বাগেরহাটের শরণখোলায় লোকালয় থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। ১৫ ফুট লম্বা সাপটির ওজন ২০ কেজি।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের হায়দার আলীর বাড়ির মুরগির খোপ থেকে অজগরটি উদ্ধার করা হয়।

সাপটি সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশন-সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা আবদুস সবুর বলেন, অজগরটি হায়দার আলীর বাড়ির মুরগির খোপে উঠেছিল। খবর পেয়ে এটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।


Post a Comment

0 Comments