Header Ads Widget

Responsive Advertisement

ডাবল মার্ডারের ঘাতকদের গ্রেপ্তার পূর্বক ফাসীর দাবীতে মানববন্ধন lPadma news 24



 শ্যামনগরে ডাবল মার্ডারের  ঘাতকদের গ্রেপ্তার পূর্বক ফাসীর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 


এস কে সিরাজ,শ্যামনগর সাতক্ষীরা থেকে।


 সাতক্ষীরার শ্যামনগরে ডাবল মার্ডারের প্রধান দুই আসামী ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু ও আজগর আলী বুলু সহ ঘাতকদের গ্রেপ্তার পূর্বক ফাসীর দাবীতে আজ মঙ্গলবার সকাল ১১ টায় সুন্দরবনের পাদদেশ উপজেলার টেংরাখালীতে নিহত পরিবার ও তাদের স্বজনদের আয়োজনে এক মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময়  প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আব্দুল বারী,আব্দুল গফফার, আওয়ামীলীগ নেতা মোঃ শাহিনুল ইসলাম,মহসীন হুদা,মনোরঞ্জন মন্ডল।  এ সময়   ঘাতকদের গ্রেপ্তার ও ফাসীর দাবীতে শতশত নারী পুরুষের আহজারীতে ওই এলাকা প্রকম্পিত হয়ে উঠে। তারা ঘটনাস্থল থেকে ঘাতকদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ  কামনা করেন।

উল্লেখ্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  গত শুক্রবার  রাত ৮ টার দিকে শ্যামনগর উপজেলা টেংরাখালী গ্রামে বর্তমান ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু ও সাবেক ইউপি সদস্য আব্দুল বারী গংদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় বারী গ্রুপের আমির হোসেন ও আব্দুল কাদের নামের দুই জন নিহত হয়।এ ঘটনায় আব্দুল বাদী হয়ে শ্যামনগর থানায় ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু ও আজগর আলী বুলু কে প্রধান প্রধান আসামী করে ৭৩ জনের বিরুদ্ধে মামলা করে। এদিকে পুলিশের ব্যাপক তৎপরতায় এজাহার ভুক্ত চার আসামী ইতিমধ্যে আটক হয়েছে।তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে।



Post a Comment

0 Comments