Header Ads Widget

Responsive Advertisement

বুড়িগোয়ালিনীতে পাউবো বেড়িবাঁধে ভয়াবহ ফাটল, প্লাবিত হওয়ার আশঙ্কা।


 শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে পাউবো বেড়িবাঁধে ভয়াবহ ফাটল, প্লাবিত হওয়ার আশঙ্কা।

রাকিবুল হাসান শ্যামনগরঃ

সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পাউবো বেড়িবাঁধে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। 

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরের ভাটায় আনুমানিক বিকাল সাড়ে ৪ টার দিকে গ্রামবাসীর নজরে আসে।  এলাকাবাসী জানান, ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বর নীলকান্ত রপ্তানের বাড়ীর অভিমুখে এই ভাঙন দেখা দিয়েছে। তবে তারা এটাও আশংকা করছেন যে, রাতের জোয়ারের তীব্র তোড়ে এই বাঁধ যদি ভাঙনে রুপান্তরিত হয় সেক্ষেত্রে ৬নং ওয়ার্ডের পশ্চিম দূর্গাবাটি, পূর্ব দূর্গাবাটি, ৫নং ওয়ার্ডের আড়পাঙ্গাশিয়া, ৯নং ওয়ার্ডের পোড়াকাটলা, ৪নং ওয়ার্ডের আংশিক এলাকা প্লাবিত হওয়ার আশংকা করছেন। 

এসময় উক্ত বেড়িবাঁধ মেরামতকালে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য ডালিম কুমার ঘরামী, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি.এম আব্দুর রউফ, সংশ্লিষ্ট ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বিকাশ মন্ডল, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মুকুন্দ পাইক, মুন্সিগঞ্জের সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বকুল, সাংবাদিকবৃন্দ। 

বৃহস্পতিবার আবারও ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পশ্চিমে দুর্গাবাটী আগ্রাসি খোল পাটুয়া নদী তার আগ্রাসী রুপ ধরে আবারো পানি উন্নয়নে বোর্ডের রাস্তা বিলিন করে দিয়ে চলে যাচ্ছে।

গত বছরের ক্ষত এখনো মানুষের মধ্যে বিরাজ করছে, তিন-তিনবার ছিল নদী ভাঙ্গন, দুইবার ছিল আকাশ বন্যা,সকল চিংড়ি চাষিরা চিংড়ি চাষে ধস নেমেছিল সবমিলিয়ে মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। পুনরায় এ বছরে আবারও শুরু হয়েছে সেই নদী ভাঙ্গ ন একটু হলেও পানি উন্নয়ন বোর্ড রাস্তা করেছিল সেই রাস্তা আগ্রাসী খোল পটুয়া নদী তার বুকে বিলীন করে দিয়ে যাচ্ছে।

সকল চিংড়ি চাষিরা এখন আতঙ্ক বিরাজ করছে কখন না পানি ভিতরে চলে আসে বর্তমানে চলছে চিংড়ির ভরা মৌসুম এখনই যদি নদী ভাঙ্গন হয় বুড়িগোয়ালিনীর ৬,৫,৯,ও৪ নং ওয়ার্ডের সকল চিংড়ি চাষি রা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই অনতিবিলম্বে পানি উন্নয়ন বোর্ড ও শ্যামনগর উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে অত্র এলাকার জনগণ যাতে পানি উন্নয়ন বোর্ডের ভাঙ্গন কবলিত রাস্তা মেরামত হয় তার জন্য ।

Post a Comment

0 Comments