তথ্য ও ভিডিও চিএে
মোঃরাকিবুল হাসান শ্যামনগর থেকে:
নষ্ট দুটি কিডনি নিয়ে মানবেতর জীবন যাপন করছেন, শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের মোটর সাইকেল চালক জয়নাল মোড়ল (৩০)।জয়নাল,, বংশীপুর গ্রামের আজিজ মোড়লের পুত্র জয়নাল। জন্মের কিছুদিন পর জয়নালের পিতা অন্যত্র বিয়ে করে চলে যায়। মা জরিনা বেগম বহুকষ্টে মানুষর বাড়িতে কাজ করে জয়নালকে বড় করে। জয়নাল বড় হয়ে সংসারের হাল ধরে। সাংসারিক জীবনে জয়নাল দুই পুত্রের জনক। বড় পুত্রের বয়স ১১ বছর এবং ছোট পুত্রের বয়স ১৫ মাস। ভাড়ায় মোটর সাইকেল চালিয়ে ভালোই চলছিল তাদের সংসার।
জয়নালের প্রায়ই দুইমাস পূর্বে কিডনি সমস্যা ধরা পড়ে। সেখান থেকেই তাদের অমানবিক জীবন যাপনের শুরু । পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মারাত্মক কিডনি জটিলতায় আক্রান্ত হওয়ায় দিশেহারা তাদের পরিবার। বর্তমানে মানুষের সাহায্য সহযোগিতায় চলছে তাদের সংসার। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পারায় জয়নালের মা ও স্ত্রী দিশেহারা হয়ে পড়েছেন। এমতাবস্থায় মানবসেবীদের কাছে জয়নালের উন্নত চিকিৎসার জন্য সহযোগিতা চান তারা।
সরেজমিনে জয়নালের বাড়িতে গিয়ে তার দূরাবস্থার কথা জানা যায়, মাত্র ৩০ বছর বয়স জয়নালের। আর এ বয়সেই তার দুটো কিডনির শতকরা ৮০ শতাংশ নষ্ট হয়ে গেছে। তার এখন হাঁটা চলা করতেও খুব কষ্ট হচ্ছে । সে বিনা চিকিৎসায় বর্তমানে অথর্ব হতে চলেছে। সে এখন শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে তার ছোট ছোট সন্তানদের দিকে।
জয়নালের মা জরিনা বেগম জানান,“বিগত দুইমাস পূর্বে জয়নালের শরীলে সমস্যা দেখা দিলে আমরা ডাক্তার দেখায়। আমরা খুব গরীব মানুষ। সরকারী খাস জায়গায় বাস করি। এক ছটাক জমিও নেই যে জমিটুকু বিক্রি করে ছেলের চিকিৎসা করাবো। ডাক্তার বলেছে যত তাড়াতাড়ি সম্ভব একটি কিডনি দিতে হবে”।
জয়নালের স্ত্রী কান্না জড়িত কন্ঠে বলেন,“ জয়নালের শরীল দিন দিন খারাপ হচ্ছে। সে দূর্বল হয়ে শুকিয়ে যাচ্ছে। এখন সে তার স্বামীকে বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সমাজের বিত্তশালী মানবিক মানুষদের সহযোগিতা কামনা করেছেন”।
জয়নালের প্রতিবেশী ফজলু গাজী বলেন,“অর্থাভাবে তার চিকিৎসা ব্যবস্থা থমকে গেছে। ফুটফুটে দুই শিশু সন্তান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে তাদের পিতার দিকে”। তাদের এই করুন অবস্থায় সকলকে তাদরে পরিবারকে সহযোগিতার জন্য আহবান জানান তিনি।যেকোন মানবিক ব্যাক্তি সাহায্য সহযোগিতা পাঠানোর জন্য এবং জয়নালের সাথে কথা বলতে যোগাযোগ করুন (০১৯১৭-৪৩৮৮৮৫) বিকাশ

0 Comments