সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা মৎস্য প্রাণিজ ও বনজ সম্পদ বৃদ্ধি রক্ষায়
১ জুন থেকে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
তথ্য চিত্রে এস কে সিরাজ,শ্যামনগর ( সাতক্ষীরা) প্রতিনিধি।।
এক জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা করা হইয়াছে।
ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্লানেলের (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী প্রজনন মৌসুম হওয়ায় এ সময়ে সুন্দরবনে সব ধরনের প্রবেশাধিকার বন্ধ থাকবে।
এজন্য সুন্দরবনে প্রবেশের সব ধরনের পাসপার্মিট বন্ধ করছে বন বিভাগ। সেই সঙ্গে সুন্দরবনের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
বনবিভাগ জানায়, সুন্দরবনে মৎস্য সম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্লানেলের (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী ২০১৯ সাল থেকে প্রতিবছর ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকে। এবছর মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এই নিষেধাজ্ঞা এক মাস বৃদ্ধি করে ১ জুন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এই সময়ে সুন্দরবনের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই নিষেধাজ্ঞার কার্যকর হওয়ায় সুন্দরবনের প্রাণিজ ও বনজ সম্পদ আরও বেশি বৃদ্ধি পাবে। সুন্দরবনের সৌন্দর্যও অনেক বৃদ্ধি পাবে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান জানান, ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে জেলে, বাওয়ালী বা কোন প্রকার বনজীবী এমনকি কোন পর্যটকও প্রবেশ করতে পারবে না। শুধুমাত্রই মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে গবেষকরা প্রবেশ করতে পারবেন।

0 Comments