নীলডুমর মটর সাইকেল পরিবহন মালিক সমিতির নির্বাচন সম্পন্ন।
রাকিবুল হাসান শ্যামনগরঃ
নীলডুমুর মটর সাইকেল পরিবহন মালিকও শ্রমিক কল্যাণ সমিতি লিমিটেডের ত্রী-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি,আবু হাসান, সহ-সভাপতি মাহবুব ঢালী ও ক্যাশিয়ার শাহজাহান ঢালী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।সাধারণ সম্পাদক ও কার্যকারি সদস্য এই দুই পদে
৩০শে মে(সোমবার) সকাল ৮টা হতে বিকাল ৪টা পযর্ন্ত বিরতিহীনভাবে নীলডুমুর ডাকবাংলা কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাইফুল ইসলাম ৫৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আরসাদ আলী পেয়েছেন ৪১ ভোট। কার্যকারি সদস্য পদে মোঃ ফয়সাল ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রফিকুল পেয়েছেন ৪২।
নির্বাচনে পিজাইডিং অফিসার হিসাবে ভোট গ্রহন করেন বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যলয়ের সিনিয়র শিক্ষক বুলবুল আহমেদ, সহকারী পিজাইডিং হিসাবে দায়িত্ব পালন করেন নীলডুমুর মটর সাইকেল শ্রমিকের সদস্য আব্দুলাহ, বাবলু,মনিরুজজামান। ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষণা করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা, এ সময় উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী নৌ পুলিশের এসআই নাজমুল হুদা উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রউফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 Comments