Header Ads Widget

Responsive Advertisement

বরিশাল মহাসড়কের উজিরপুরে বামরাইল-সানুহারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১০ আহত ৩০।Update by Padma news 24


 বরিশাল মহাসড়কের উজিরপুরে বামরাইল-সানুহারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১০ আহত ৩০।Update by Padma news 24



বরিশালের উজিরপুরে সড়ক দুঘর্টনায় নিহত ১০ জন  আহত ৩০ জন মধ্যে সাত জনের পরিচয় পাওয়া গেছে। এদিকে দুর্ঘটনার কারণ অনুন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেসাতকার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলাহয়েছে। তবে প্রাথমিকভাবে এ দুর্ঘটনায় গাড়ির বেপরোয়া গতি ও ক্লান্তির কারণে চালকের ঘুমিয়ে পড়েছিল বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।


বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দুলাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাস চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে পড়েছিলেন। তাছাড়া ওই সময় গাড়ির গতিও ছিল বেপরোয়া। আর বাসটি ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশে যাত্রা করেছিল। দীর্ঘ পথ গাড়ি চালানোর কারণে চালক হয়ত ক্লান্ত হয়ে পড়েছিলেন।


এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৯ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় এবং একজন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান। আহত ১৭ জনের মধ্যে ১৪ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৩ জন উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।


তদন্ত কমিটি গঠন


বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেছেন, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাতকার্যদিবসের মধ্যে তারা প্রতিবেদন দাখিল করবে। এছাড়াও হাসপাতালে ভর্তি হওয়া ১৮ জনের চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাকে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে।


জেলা প্রশাসক আরো বলেন, বিভাগীয় কমিশনার স্যার হাসপাতালে আহতদের দেখতে গিয়েছেন এবং নিহতদের দাফনে ২০ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছেন।


৭ জনের পরিচয় পাওয়া গেছে


বাস দুঘর্টনায় নিহত ১০ জনের সাতজনের পরিচয় মিলেছে। তারা হলেন- ঝালকাঠি ওজলা সদরের নেয়ড়ী এলাকার মনির হোসেন হাওলাদারের ছেলে আরাফাত হোসেন হাওলাদার (৯), পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর ভেচকি এলাকার কুদ্দুস আকনের ছেলে নজরুল ইসলাম আকন (৩৫) ও একই উপজেলার ভেচকি এলাকার রাকিব আকনের স্ত্রী আনোয়ারা বেগম (২০)।


এছাড়াও বরগুনা জেলার বেতাগী উপজেলার কাজিরবাদ এলাকার মোবারক আলী বেপারীর ছেলে হালিম মিয়া (৩১), ফরিদপুর জেলার নগরকান্দা থানার সুতারকান্দা এলাকার মৃত আওলাদ আলীর ছেলে সেন্টু মোল্লা (৫০), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সুন্দরকাঠি গ্রামের মৃত আবুল কাশেম হাওলাদারের ছেলে রমজান হাওলাদার (৩৮) ও বরিশালের উজিরপুর উপজেলার মুন্ডুপাশা গ্রামের মনোরঞ্জন শীলের ছেলে মাধব শীল (৪৫)


Post a Comment

0 Comments