Header Ads Widget

Responsive Advertisement

শ্যামনগরে ১৫ মিনিটের কাল বৈশাখীর ঝড়ে লন্ডভন্ড । Update by Padma News 24


 শ্যামনগরে  ১৫ মিনিটের কাল বৈশাখীর ঝড়ে লন্ডভন্ড


তথ্য চিত্রে এস কে সিরাজ,শ্যামনগর ( সাতক্ষীরা)  প্রতিনিধি।



সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে আকসিক কালবৈশাখী ঝড়ের আঘাতে বেশকিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে  খ্যাগড়াঘাট গ্রামে এ ঝড়ের আঘাত হানে। 

এতে ঈশ্বরীপুর ইউনয়নের খ্যাগড়াঘাট এলাকার কমপক্ষে ২০ টির মতো কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এ ছাড়া কয়েকটি মুরগির খামার, দোকাঘর ও ক্লাবঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। 


.খবর পেয়ে   তাৎক্ষণিক ভাবে সাতক্ষীরা -৪ আসনের এম পি জগলুল হায়দার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ সময়    তার সাথে উপস্থিত প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আকবর কবীর, অত্র ইউনিয়নের চেয়ারম্যান এড শুকোর আলী। 

 

ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম শুকুর আলী জানান, আকস্মিক ১০ মিনিটের এই কালবৈশাখী ঝড়ে তার ইউনিয়নের ঈশ্বরীপুর গ্রামে তিনটি, খাগড়াঘাট গ্রামে ছয়টি ও গোমানতলী গ্রামে ১০টিসহ মোট কমপক্ষের ২০টি মত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। হঠাৎ এ ঝড়ের কারনে ২০ টি মত পরিবার বর্তমানে গৃহহীন হয়ে পড়েছে।


Post a Comment

0 Comments