গভীর রাতে শ্যামনগরে জোরপূর্বক জমি দখল।
তথ্য ওভিডিও চিএে
মোঃ রাকিবুল হাসান শ্যামনগর থেকে ঃ
সাতক্ষীরার শ্যামনগর সদরের নকিপুরে গভীর রাতের আধারে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। এঘটনায় বাধা দিলে জমির মালিক সুজা মাহমুদ ও পুত্র ইয়াছিন আরাফাত কে মারধোর করে ভূমিহীন নেতা মোখছেদ আলী তার ছেলে রহমত আলী, মুছার পুত্র ফারুক, মৃত আরিজুল্যা গাজীর পুত্র বারেক।
রাত একটার দিকে জমি দখল হচ্ছে শুনে জমির মালিক সুজা মাহমুদ ও পুত্র ইয়াছিন আরাফাত, মেহেদী হাসান মারুফ যেয়ে বাঁধা দিলে তাদের উপরে ভূমিহীন নেতা মোখছেদ আলী তার ছেলে রহমত আলী, মুছার পুত্র ফারুক, মৃত আরিজুল্যা গাজীর পুত্র বারেক এর নেতৃত্বে ৩০ জনের বেশি একটি সংঘবদ্ধ দল তাদের মারধর করে।স্থানিয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে, তাদের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল প্রেরণ করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তাদের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে, সুজা মাহমুদের দাঁত নড়ছে ও ইয়াসিনের হাতেও আঘাত গুরুতর আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
তাদেরকে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ সাতক্ষীরা প্রেরণ করা হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের নকিপুর গ্রামে এ ঘটনা ঘটে।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওহেদ মোর্শেদ বলেন আমি বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠাইয়ে কাজ বন্ধ করে দিয়েছি।

0 Comments