Header Ads Widget

Responsive Advertisement

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত। Updat by Padma News 24


 সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত 


তথ্য ও ভিডিও চিত্রে,

মোঃ রাকিবুল হাসান শ‍্যামনগর থেকে,



শনিবার (২১মে) সুন্দরবনের নোটাবেকি এলাকায় এই ঘটনা ঘটে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নটাবেকীর ফরেস্ট অফিসের নিয়ন্ত্রণাধীন খেজুরদানা এলাকায় বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত হয়েছেন। 

গতকাল আনুমানিক সকাল দশটায় এই ঘটনা ঘটে। ঘটনার পর সাথে থাকা সহযোগীরা অনেক চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি কাওছারের লাশ পর্যন্ত। 

শেষমেষ ব্যর্থ হয়ে মোবাইল ফোনের মাধ্যমে লোকালয়ে খবর পাঠান তারা । খবর পেয়ে বন বিভাগ ও স্থানীয়রা আজ সকাল সাড়ে ৯টায় ২৫ জনের একটি দল দুর্ঘটনা কবলিত এলাকা থেকে নিহত কাউছারের লাশ উদ্ধারের জন্য রওনা দিয়েছে বলে জানা জানান । উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা ডাঃ শরিফ উদ্দিন জানান বন বিভাগ ও স্থানীয় বেশ কিছু সাহসী মানুষ নিয়ে আমরা প্রায় ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছে গেছি। আমরা সাবধানতার শহীদ সকলে একত্রিত থেকে নিহত কাওছারের লাশ উদ্ধার করতে বদ্ধপরিকর। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন।  আল্লাহ চাইলে অবশ্যই তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুর আলম জানান শুনেছি বাঘের আক্রমণে নিহত হয়েছে বন বিভাগের সদস্য ও স্থানীয়রা উদ্ধার অভিযানে গিয়েছে। প্রসঙ্গত গত ২২ মার্চ বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু আহরণের পারমিশন নিয়ে সুন্দর বনে প্রবেশ করে দুটি নৌকায় ১৩জনের একটি মধু আহরণ কারী দল।নিহত কাওছার একটি নৌকার মাঝি ছিলেন।

Post a Comment

0 Comments