Header Ads Widget

Responsive Advertisement

শ‍্যামনগর উপজেলা মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারের ভেড়িবাঁধে ভাঙন News Updat Padma News 24

শ‍্যামনগর উপজেলা মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারের ভেড়িবাঁধে ভাঙন সৃষ্টি হয়েছে।


তথ‍্য ও ভিডিও চিএে,

মোঃরাকিবুল হাসান শ‍্যামনগর থেকেঃ


সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের প্রাণকেন্দ্র হরিনগর বাজার রক্ষার একমাত্র বেড়ী বাঁধে ভয়াবহ ভাঙ্গন সৃষ্টি হয়েছে। গতকাল দুপুরের জোয়ারে সৃষ্ট ভাঙ্গনে বেড়ী বাঁধে ফাটল ধরে এবং বেড়ী বাঁধের এক তৃতীয়াংশ নদী গর্ভে চলে যায়। বাঁকি অংশ যে কোন সময় বা রাতের জোয়ারে ভেঙ্গে যেতে পারে বলে মনে করেন এলাকাবাসীর আশংখা। ভাঙ্গনের বিষয়টি ইউপি চেয়ারম্যান অসীম মৃধা সাতক্ষীরা৪আসনের  এমপি  মহোদয়কে অবহিত করলে এমপি মহোদয় গতকাল রাত ০.৮ টার সময় সরেজমিনে ঘটনা স্থল পরিদর্শন করে।পানি উন্নয়ন বোর্ডের  ওয়াপদা বিভাগের উর্দ্দত্মন মহলে অবহিত করেন এবং পরবর্তী দিনের মধ্যে জরুরীভিত্তিতে জিআই বস্তাসহ পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করেন। এসময় মাননীয় এমপি মহাদয়ের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শ‍্যামনগর উপজেলা প্রেস ক্লাবের বার বার নির্বাচিত সভাপতি  জি,এম আকবর কবির, সুন্দরবন প্রেস ক্লাবের বার বার নির্বাচিত সভাপতি,মোঃ আয়ুব আলী ও শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব ও সুন্দরবন প্রেসক্লাবের অন্যন্য গনমাধ্যমকর্মী। আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, অসীম মৃধা, ইউপি সদস্য জলিল গাজী, জিয়াউর রহমান, উৎপল জোয়ারদার,মোঃ আনারুল ইসলাম,মহিলা ইউপি সদস্যা নিপারানী চক্রবর্তী  রেহানা পারভীনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

Post a Comment

0 Comments