ভূরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমূল নেত্রীবৃন্দ ও জনসাধারণের সাথে মতবিনিময় করলেন-এমপি জগলুল হায়দার।
তথ্য ও ভিডিও চিএে
মোঃরাকিবুল হাসান শ্যামনগর থেকেঃ
শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়ন ও আওয়ামীলীগ সরকারের ধারাবাহিক সাফল্য প্রচারে ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ,সহযোগী সংগঠন ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা ৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
গত ইং ১৬ জুন সোমবার বিকাল ৫ টায় ভূরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সিরাজপুর হাটখোলায় উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সফলতা প্রচারে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জগলুল হায়দার। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার কোটি কোটি মানুষের মাঝে বিনামূল্যে করোনা টিকা প্রদান করেছেন যেটা উন্নত বিশ্ব করতে পারেনি। বর্তমানে বাংলাদেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক। মুজিব শতবর্ষ উপলক্ষে হাজার হাজার ভূমিহীনদের মাঝে গৃহ প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী , গরীব অসহায়দের মাঝে বিভিন্ন ভাতা চালু করেছে, স্বল্পমূল্যে খাদ্য সামগ্রী (পণ্য) সরবরাহ করেছে। এলাকার রাস্তাঘাট সহ সার্বিক বিষয়ে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। প্রত্যান্ত অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছেন। বছর শেষে কমলমতি বাচ্চাদের হাতে বিনামূল্যে নতুন নতুন বই প্রদান করেছেন।
আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার উন্নয়নের রোল মডেল। ভবিষ্যতে আপনাদের সুচিন্তিত মতামত বর্তমান সরকারের পক্ষেই প্রদান করবেন। বর্তমান আওয়ামীলীগ সরকারই পারে বিশ্বের উন্নত দেশের কাতারে বাংলাদেশকে পৌঁছে দিতে । তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্ব ও সময়োপযোগী পদক্ষেপের উপর সবসময় ভরসা রাখতে বলেন। এ সময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া চান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু ও তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি অধ্যক্ষ জাফরুল আলম (বাবু), শ্যামনগর আ'লীগের সভাপতি সাংবাদিক আলহাজ্ব জি এম আকবর কবীর, ভূরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লাভলু সহ ইউনিয়ন ও ওয়ার্ড আ'লীগ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন

0 Comments