Header Ads Widget

Responsive Advertisement

শিশু পূত্র সন্তান সাজিদুর এর সামনেই পিতা রমজান New update Padma News 24


 শিশু পূত্র সন্তান সাজিদুর এর সামনেই পিতা রমজান, "মা" আফরোজাকে আগুন লাগিয়ে জখম। 

---------------------------------

সাংবাদিকঃ কাজী ওবায়দুর রহমান - ঘটনাটি ঘটেছে  রাজধানী মিরপুর পল্লবী ১২-ডি ব্লকে। 

আফরোজা সুলতান (৩০) পিতাঃ আঃ রাজ্জাক মোল্লা, মাতাঃ রিজিয়া বেগম, স্হায়ীঃ গ্রাম-শাখারপাড়, পোস্ট-লুন্দী,থানা-রাজৈর,জেলা-মাদারীপুর, এপি ব্লক-ডি,রোড-১১,বাসা-২৯ (২য় তলা, উত্তর সাইডে),  সেকশন-১২, মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬। স্বামী - শেখ মোঃ রমজান (৪০), পিতাঃ মৃত্যু - আব্দুর রহিম, মাতা-রুপবান বেগম। 

স্হায়ী ঠিকানাঃ ১২ - ডি,রোড-১১,

বাসা-২৯ (২য় তলায়-উত্তর সাইডে) ,সেকশন - ১২,মিরপুর, পল্লবী - ঢাকা ১২১৬। এর সহিত গত ০১/০২/২০১০ ইং তারিখে ক্যলকেশিয়ান রমজান এবং বাঙালী মেয়ে আফরোজা সুলতানার সহিত ০৪ বছরের প্রেমের সম্পর্ক থাকা কালীন অবস্থায় মুসলিম পরিবারে শরিয়ত মোতাবেক দু'জনেই বিবাহ্ বন্ধনে আবদ্ধ হন। তাদের দাম্পত্য জীবনে সাজিদুর রহমান ১০ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বর্তমানে আফরোজা প্রায় ০৪ মাসের অন্তঃসত্ত্বা রয়েছেন।


স্বামী শেখ মোঃ রমজান বিয়ের ০৫ বছর পরেই পরকিয়া মোসাঃ নাসিমা আক্তার, পিতা-মোঃ মহসিন আলী,মাতা-মনোয়ারা বেগম,স্হায়ী ঠিকানা গোপন রেখে ভাড়াটিয়া বাসার ঠিকানা ১২-ডি, রোড-১১,বাসা-২৯, মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬।  অর্থাৎ পরকিয়ায় আসক্ত নাসিমা, রমজানের বাড়ীতে  একই বাসায় ভাড়া থাকতো।

এর সুবাদে চলতে থাকে গভীর পরকিয়া প্রেম।


স্বামী রমজান স্ত্রী আফরোজার নিকট ১০ লক্ষ টাকা যৌতুক হিসেবে দাবী করেছে বলেজানা যায় যে, আমার টাকা লাগবে টাকা দাও। এভাবেই চলতে থাকে তাদের কলোহল। প্রায় যৌতুক দাবী করতো, যৌতুকের জন্য তার শরীরে অনেক আঘাত পর্যন্ত করেছে। এক পর্যায়ে আফরোজার বাবা আব্দুর রাজ্জাক মোল্লা মেয়ের সুখের কথা চিন্তা করে এককালীন ০৫ লক্ষ টাকা যৌতুক দিয়াছে।

এর পর কিছুদিন শান্ত থাকার পরে বাকী ০৫ লক্ষ টাকা পূনরায় দাবী করে আসিতেছিলো।

আর কলোহল হতে থাকে আদরের স্ত্রী আফরোজার সাথে। 


এক পরজায় স্ত্রী আফরোজা তার শাশুড়ী, ভাশুর ইসমাইল, নোনাশ এবং নোনদদেরকে অবগত

করলেন তাতে কোন সমাধান না পেয়ে পল্লবী থানায় রমজানের বিরুদ্ধে দু'টি সাধারন ডায়েরী করে আফরোজা।


স্ত্রী আফরোজা প্রায় সময়ে দেখতে পান যে,আমার স্বামী পরকিয়ায় আসক্ত হয়েছেন কার সাথে সব সময়ে ফোনে আলাপ করে ও ভিডিও কলে কথা বলে। আমি কাছে গেলে কথা বন্ধ করে দেয়। আর লেগে যায় কলোহল। এভাবেই চলতে থাকে তাদের ঝগড়াঝাটি। 

 

গত ০৩/০৪/২০২৩ইং পবিত্র ঈদ-উল ফিতরের দিন সকাল ০৮ ঘটিকার সময় থেকে যৌতুকের বাকী ০৫ লক্ষ টাকার জন্য স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটা চলতে থাকে এবং স্ত্রী আফরোজার বিভিন্ন অঙ্গে এলো পাতারী ভাবে আঘাত করে, একপর্যায়ে ঘড়ে 

থাকা হ্যান্ডস্যানিটাইজারেশন বোতল পাষন্ড স্বামী রমজান তার স্ত্রী আফরোজার মাথা হতে পুড়ো শড়ীরে ঢেলে দিয়ে গ্যাস লাইটার দিয়ে শরীরে আগুন জালিয়ে দেয়। 

শত ডাক চিৎকার দিলেও এগিয়ে আসেনি পাষন্ড স্বামীর মা,ভাই,বোনও জ্বাল সুরভী। ক্ষত বিক্ষত হয়ে যায় অসহায় আফরোজার শড়ীর।

ঘটনাটির সংবাদ পাইয়া আফরোজার ভাই মামুনুর রশিদ এবং চাচাতো ভগ্নিপতি জাবেদ ঘটনা স্হল শেখ রমজানের বর্নিত ঠিকানায় আসিয়া তার বোনের আহত অবস্থা দেখিয়া দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বানইউনিটে নিয়ে ভর্তি করে। ওয়ার্ড - ৫১৯, ইউনিট- ব্লু, রেজি নং-৬৪০/০১, চিকিৎসা  চলতে থাকে। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে আত্মীয় স্বজনদের সাথে পরামর্শ করে পল্লবী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে এস আই আনোয়ার আসামী শেখ রমজানকে হাতে নাতে গ্রেফতার করে থানায় নিয়েজান এবং ১৪/০৫/২০২২ইং তারিখে মামলা হয়। মামলা নং - ২৩, ১১(খ) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী - ২০০৩ যৌতুকের জন্য আগুন দিয়ে গুরুতর পোড়া জখম করার অপরাধ। 

পরে পল্লবী থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম আসামীকে জেল হাজতে প্রেরন করেন।

Post a Comment

0 Comments