Header Ads Widget

Responsive Advertisement

শ্যামনগরে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।update padma news 24

 

সাতক্ষীরার শ্যামনগরে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


এস কে সিরাজ,শ্যামনগর (সাতক্ষীরা) নিজস্ব প্রতিনিধিঃ


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিন্দী নদীর পাড় থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


সোমবার (১৬ মে) সকাল ৬ টায় উপজেলার কৈখালী গ্রামের কালিন্দী নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, সকালে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে কালিন্দী নদীর পাড় থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর। নিহতের পরণে ছিল নীল রঙের জিন্সের ফুল প্যান্ট ও খয়েরী রঙের হাফ হাতা গেঞ্জি। তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।


তিনি অরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


##

Post a Comment

0 Comments