Header Ads Widget

Responsive Advertisement

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মিরপুর থানা ছাত্রলীগ কতৃক আয়োজিত অসহায় ও দরিদ্র, গরীব- দুস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ /Padma News 24


 ১৫ ই আগস্ট জাতীয়  শোক দিবস উপলক্ষে মিরপুর থানা ছাত্রলীগ কতৃক আয়োজিত   অসহায় ও দরিদ্র, গরীব- দুস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 


সিনিয়র স্টাফ রিপোর্টার ঃ পালোয়ান রনি / পদ্মা নিউজ ২৪



 ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মিরপুর থানা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত গরিব-দুঃখী, দুস্ত,অসহায় ও  সাধারন মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান  ঢাকা ১৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  জনাব আঁগা খান মিন্টু (১৮৭- ঢাকা ১৪)। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের  সংগ্রামি  সভাপতি ইব্রাহীম হোসেন   


বিপ্লবী  সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান হৃদয়


উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন 

মিরপুর থানা ছাত্রলীগের সভাপতি শাব্বির হোসেন ও সঞ্চালনা করেন মিরপুর থানা ছাত্রলীগের  সাধারন সম্পাদক  মোহাম্মদ চৌধুরী আল-ইমরান।


বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় রচিত হয়েছিল ১৯৭৫ সালে ১৫ই আগস্ট  স্বপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে। আর এর পর থেকেই দেশজুড়ে এক দমবন্ধ করা পরিবেশ। স্তম্ভিত জাতি তখন দিকনির্দেশনাহীন। সামরিকতন্ত্রের বুটে পিষ্ট গণতন্ত্র। সুযোগ বুঝে দলের স্বার্থন্বেষী গোষ্ঠী তখন ঘাতকদের সঙ্গে আঁতাত করে ক্ষমতার ভাগাভাগিতে ব্যস্ত ছিল । বাকস্বাধীনতা ছিল না দেশে। নিষেধাজ্ঞা রাজনৈতিক কর্মকাণ্ডে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও শেখ রেহেনা দেশের বাহিরে থাকায় প্রানে বেঁচে যায়। ঘাতকের নির্মমতায় রেহায় পাইনি ছোট্ট শিশু শেখ রাসেল।


ঘাতকের বুলেট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণটাই শুধু নিতে পেরেছে। মুছে ফেলতে পারেনি তাঁর আদর্শ। সোনার বাংলা গড়ার জাতির পিতার সেই আমৃত্য স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। যদিও আজকের অবস্থানে আসার কাজটি সহজ ছিল না। দেশকে ফেরাতে হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায়; বঙ্গবন্ধুর দর্শনে।

একটি যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি। অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংসপ্রায়। সবখানেই হানাদারদের ভয়াল থাবা।

জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন  শেখ হাসিনার নেতৃত্বে গত একযুগে অর্থনৈতিকভাবে অনেকটা এগিয়েছে বাংলাদেশ। 

আগামী একশ’ বছরের উন্নয়ন পরিকল্পনা তৈরি করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।


মাক্স পড়ুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন

Post a Comment

0 Comments