হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার শ্রদ্ধা
সিনিয়র স্টাফ রিপোর্টার ঃ
পালোয়ান রনি / পদ্মা নিউজ ২৪
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার শ্রদ্ধা ।
রোববার সকালে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।
পরে বনানী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা । এসময় তিন বাহিনীর একটি দল গার্ড অব অর্নার প্রদান করেন।
এরপর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এছাড়াও রোববার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনগুলো ।
পরে বনানী কবরস্থানে ১৫ই আগস্ট নৃশংস হত্যাযজ্ঞের শিকার বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
বাংলাদেশের মানচিত্রে রক্তেলেখা দিন ১৯৭৫ এর ১৫ আগস্ট, যেদিন জাতি হারিয়েছিল তার শ্রেষ্ঠ সন্তানকে। ইতিহাসের কলঙ্কিত ও নৃশংস হত্যাকাণ্ডে সেদিন জাতির জনক, বঙ্গমাতা এবং তাদের পরিবারের সদস্য ও স্বজনসহ ১৬ জন শহীদ হন।
মুজিব মরে না, মরেনি মুজিব কোন বুলেটের ঘায়।
বুলেটে পতিত দেহই কেবল, অমর সে আত্মায়।
মুছে ফেলো মিছে অশ্রু তোমার, আজো এই বাংলায়
কুটিরে পাথারে নগরে ও গ্রামে পায়ে পায়ে হেঁটে যায়-
অবিরাম হেঁটে চলেছে মুজিব রক্তচাদর গায়।
মুজিব! মুজিব! জনকের নাম এতো সহজেই মোছা যায়!"

0 Comments