Header Ads Widget

Responsive Advertisement

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বপরিবারে সকল শহীদের প্রতি শ্রদ্ধা / Padma News 24

 

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বপরিবারে সকল শহীদের প্রতি শ্রদ্ধা 


সিনিয়র স্টাফ রিপোর্টার :পালোয়ান রনি / পদ্মা নিউজ ২৪

 


  ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উওর যুবলীগের       উদ্যোগে  সকল শহীদের স্মরণে  মোহাম্মদপুর থানা ৩৩নং ওয়ার্ড যুবলীগ কর্তৃক আয়োজিত  দোয়া মাহফিল  ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

শোক হোক শক্তি।  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ  ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ই আগস্টের সকল শহীদের স্বরণ করছি বিনম্র শ্রদ্ধায়।


১৫ আগস্ট জাতীয় শোক দিবসে দোয়া মাহফিল আয়োজন এবং স্বাস্থ্যবিধি মেনে গরীব ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।


উক্ত অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল  


 বিপ্লবী সাধারন সম্পাদক মোঃ ইসমাইল হোসেন 

 বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক ও অন্যান্য নেতৃবন্দ উপস্থিত ছিলেন।


৭৫ এর ১৫ ই আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়েছিলো বাংলাদেশের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।


৭৫ এর ১৫ আগস্ট নৃশংস হত্যাযজ্ঞে পাষাণ ঘাতকের মন এতটুকু টলেনি নিষ্পাপ শিশু শেখ রাসেলের আকুতিতে। মায়ের কাছে যাবার প্রাণপণ আর্তিতে কর্ণপাত করেনি খুনীরা।


শেখ রাসেল; বঙ্গবন্ধু-বঙ্গমাতার সর্বকনিষ্ঠ সন্তান। পরিবারের সবার চোখের মণি ছোট্ট রাসেল। ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িতেই ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্ম শেখ রাসেলের। রাজনৈতিক অস্থিরতায় শৈশবে খুব কম সময়ই কাছে পেয়েছেন বাবাকে। ছোট্ট শিশু  রাসেলের হাঁটাচলা ছোট থেকেই ছিলো বঙ্গবন্ধুর মতো; এমনকি পোশাকও পরতো বাবাকে অনুসরণ করে।


ঘাতকের বুলেট থেকে মুক্তি পায়নি ছোট্ট রাসেল। নারকীয় হত্যার তাণ্ডবে আতঙ্কিত রাসেল কান্নাজড়িত কণ্ঠে বলেছিলো- মায়ের কাছে যাব। কিন্তু  পাষাণের দল মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে নির্মমভাবে হত্যা করে শেখ রাসেলকে ।


যথাযথ স্বাস্থ্য বিধি মেনে অসহায়, গরীব ও দুস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


Post a Comment

0 Comments