Header Ads Widget

Responsive Advertisement

নাটোরে তিন জুয়াড়– আটক -Padma News 24


 নাটোরে তিন জুয়াড়– আটক

 

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের লালপুরে জুয়া খেলার সময় তিন জুয়াড়–কে আটক করেছে র‍্যাব। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে যায়। মঙ্গলবার গভীর রাতে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো ওই গ্রামের সেলিম ইসলাম এর ছেলে রানা ইসলাম (২১), আজগর আলীর ছেলে নাজমুল ইসলাম (২০) এবং আসাদুল ইসলামের ছেলে শাকিল আহমেদ (১৯)। 

জানা যায়, র‍্যাব-৫ নাটোর সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরীর নের্তৃত্বে র‍্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের আটক করে। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আটককৃতদের কয়েকজন সঙ্গি পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস, নগদ টাকা, মোবাইল ফোনসহ নানা সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা হয়েছে।


Post a Comment

0 Comments