Header Ads Widget

Responsive Advertisement

১লা এপ্রিল সুন্দরবনের সাতক্ষীরা রেজ্ঞের মধুর আহরণ মৌসুম শুরু /Today, 1st April, the honey extraction season of Satkhira Regna of Sundarbans begins-padma news 24


 

আজ ১লা এপ্রিল সুন্দরবনের সাতক্ষীরা রেজ্ঞের মধুর আহরণ মৌসুম শুরু 

রাকিবুল হাসান শ‍্যামনগরঃ

সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু হয়েছে আজ ১লা এপ্রিল ২০২৩ তারিখ সকালে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়ে মধু আহরণ মৌসুমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

মধু আহরণ মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মহসীন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কান্তি।

বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন,  ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি ও সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) ইকবাল হোসেন চৌধুরী ।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে ১ হাজার ৫০ কুইন্টাল মধু ও ২৬৫

কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কুইন্টাল (১০০ কেজি) মধুর জন্য সরকারকে ১ হাজার ৫শ টাকা এবং মোমের জন্য ২ হাজার টাকা রাজস্ব দিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ১৭৫ জন মৌয়ালকে আনুষ্ঠানিকভাবে মধু আহরণের অনুমতি দেওয়া হয়।প্রতিবছরের মত ১ এপ্রিল  থেকে চলবে আগামী ৩১ মে পর্যন্ত মধু আহরণ।

বুড়িগোয়ালিনীর হাসান সরদার, গোলাম মোস্তফা, রবিউল ইসলাম, হাসান গাজী সহ আরও মৌয়ালীরা বলেন, বর্তমানে সুন্দরবনে বনদস্যু না থাকায় নির্বিঘ্নে মধু আহরণ করা যাবে।সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী জানান, সুন্দরবনে নির্বিঘ্নে মধু আহরণেরজন্য বনবিভাগের টহল জোরদার করা হয়েছে। তাছাড়া বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষার জন্য মৌয়ালদের পরামর্শ দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments