নাটোরের বড়াইগ্রামে ২০ লক্ষ্য টাকার হেরোইন উদ্ধার।
মোঃ আশরাফুল ইসলাম
নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে হেরোইন উদ্ধার করেছে বর্ডারগার্ড (বিজিবি)রোববার দুপুর একটার দিকে নাটোর পাবনা মহাসড়কে ধানাইদহ বাজার এলাকা থেকে এই হেরোইন উদ্ধার করা হয়
উদ্ধারকৃত মালামাল থানায় জমা দিয়েছে বিজিবি।
বাংলাদেশ বর্ডার গার্ডের উত্তর পশ্চিম অঞ্চলের রাজশাহী ব্যাটলীয়ন ১এর সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন গোপন সংবাদের ভিত্তিতে নাটোর পাবনা মহাসড়কের ধানাইদহ বাজার এলাকায় যশোর থেকে রাজশাহী গামি একটি বাসে (আসিফ পরিবহনে) যার রেজিষ্ট্রেশন নম্বর (ঢাকা মেট্রো ব ১৩-১০) তল্লাশি নেয়।
তল্লাশি কালে বাসের বাঙ্কারে একটি পরিত্যক্ত ব্যাগে প্রায় এক কে জি নয়শো গ্রাম হেরোইন উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য বিশ লক্ষ্য তিরিশ হাজার টাকা।
তিনি বলেন উদ্ধার কৃত মালামাল বড়াইগ্রাম থানায় জমা দেওয়া হবে।এব্যাপারে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

0 Comments