Header Ads Widget

Responsive Advertisement

পটুয়াখালী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।Patuakhali District Awami Fishermen League was held।padma news24


 পটুয়াখালী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।


বিশেষ প্রতিনিধি। 

মোঃ মিজান হোসেন। 


বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ পটুয়াখালী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।


 আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় বড় চৌরাস্তা নাসির ইঞ্জিনিয়র মাঠে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জি এম আতাউর রহমানের উপস্থাপনায়,


 সম্মেলনে প্রধান অতিথিহিসেবে  উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন। উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ছায়ীদুর রহমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক লায়ন শেখ আজগর লস্কর। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সহ-সভাপতি বিভাগীয় প্রধান মোহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান, কার্যকরী সভাপতি মোঃ সাইফুল আলম মানিক৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুঃ শাহিন শাহ, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের বন ও পরিবেশ সম্পাদক মাসুদ করিম মিঠু ৷ 

সম্মেলনে প্রধান বক্তা কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক লায়ন শেখ আজগর লস্কর বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন তালুকদারকে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ পটুয়াখালী জেলা শাখার সভাপতি হিসাবে ঘোষনা করেন। এছাড়াও  সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক ও ১নং সদস্য পদের নাম  ঘোষনা করেন প্রধান বক্তা লায়ন শেখ আজগর লস্কর। সাধারন সম্পাদকসহ অন্যান্য পদ সমূহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকদ্বয়ের সাথে আলোচনা করে ৪৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার নির্দেশ দেন সাধারন সম্পাদক লায়ন শেখ আজগর লস্কর।  

সম্মেলনে প্রধান অতিথিসহ বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকা, আওয়ামীলীগের নৌকার বিজয় লাভে পটুয়াখালীতে মৎস্যজীবী লীগের সংগঠনকে তৃণমূল পযায় শক্তিশালী করার আহবান জানান।


Post a Comment

0 Comments