শ্যামনগরে দখলমুক্ত জমিতে আবারো হুমকি' নিরাপত্তাহীনতায় জমির মালিকগন
রাকিবুল হাসান শ্যামনগর : শ্যামনগর উপজেলার সৈয়দ আলীপুর মৌজার ৩২ ও ১৬৪ নং খতিয়ানের বি এস ১৪৬,১৪৯,ও ১৫০ নং দাগে ২৯,৮২ একর জমি উপজেলার রামজীবপুর গ্রামের শোকর আলী সরদার এর ছেলে সাইফুল্লাহ আল মামুন এর নেতৃত্বে একটি দখলবাইনি গত ১৯ নভেম্বর ২০২০ সালে দেশীও অস্ত্র শাস্ত্রের মাধ্যমে দখল করে নেয়। এ ঘটনায় জমির মালিক আলমগীর হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর লিখিত অভিযোগ করেন। উক্ত দরখাস্তের প্রেক্ষিতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার পিপিএম কাজী মনিরুজ্জামান এর হস্তক্ষেপে মৎস্য ঘেরটি গত ৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে দখলমুক্ত হয়। সরেজমিনে গিয়ে জানা গেলে জমির মালিক আলমগীর হোসেন, আতাউর রহমান ও মাহবুব রহমান সহ কয়েকজন বলেন জমি দখল বাহিনী সাইফুল্লাহ গং পুনরায় জমি দখলের পায়তারা সহ জীবন নাশের হুমকি দিচ্ছে। বর্তমানে জমির মালিকগণ নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছে। এ ঘটনায় তারা উর্দ্ধতন পুলিশ প্রশাসনের কামনা করেছেন।

0 Comments