Header Ads Widget

Responsive Advertisement

৬ নং ওয়ার্ডের কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা প্রমাণিত-padma news 24


 

আজ রবিবার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায়,আদালতে দেওয়া সালাউদ্দিন রবিনের লিখিত বক্তব্যে  দাবিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে খারিজ করে দেয় আদালত।

 


ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬ নং ওয়ার্ডে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচন হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হওয়া নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে তাইজুল ইসলাম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। দুই বছর পর এই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন আদালত।


ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের (ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ) বিচারক মাসুদুল আলম  এ আদেশ দেন।  এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী হারুন সরকার।


আদালত সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের ফলাফল চ্যালেঞ্জ করে ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি মামলা করেন পরাজিত কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন রবিন। মামলায় কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচজনকে বিবাদী করা হয়।  


সালাউদ্দিন রবিন দাবি করেন, ইভিএমের ফলাফল উপেক্ষা করে তাইজুল ইসলাম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তবে সালাউদ্দিন রবিনের দাবিকে প্রত্যাখ্যান করে আদালতে লিখিত জবাব দাখিল করেছেন কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি.


মামলায় সালাউদ্দিন রবিন বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে আটজন প্রার্থী কাউন্সিলর পদের নির্বাচনে অংশ নেন। তাঁর প্রতীক ছিল টিফিন ক্যারিয়ার। আর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি প্রতীক ছিল ঝুড়ি। নির্বাচনে ৫৪টি কেন্দ্রের সব কটিতে ইভিএমে ভোট নেওয়া হয়। বিকেল চারটার পর ভোট গণনার সময় তাঁর নির্বাচনী প্রতিনিধিদের (পোলিং এজেন্ট) হুমকি দিয়ে বের করে দেওয়া হয়। দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তাদের কাছে অভিযোগ দিলেও সেটি আমলে নেওয়া হয়নি। এসব কেন্দ্রের ফলাফলেও নির্বাচনী প্রতিনিধিদের স্বাক্ষর নেই।


সালাউদ্দিন রবিন দাবি করেন, চারটি কেন্দ্রে ইভিএমের ভোট গণনায় ব্যাপক অনিয়ম হয়েছে। ওই চারটি কেন্দ্রে তিনি তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি চেয়ে বেশি ভোট পেয়েছেন। অথচ ফলাফলে সেই হিসাব আমলে নেওয়া হয়নি। ওই সব কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবি করলেও নির্বাচন কমিশন তা খারিজ করে দেয়।


এদিকে আদালতে দেওয়া লিখিত বক্তব্যে সালাউদ্দিন রবিনের দাবিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে খারিজ করে দেয় আদালত।

 

Post a Comment

0 Comments