Header Ads Widget

Responsive Advertisement

ঘর থেকে গরুচুরি করে নিয়ে পালানোর সময় দুই চোর আটক ।Two thieves were arrested while stealing cattle from the house -padma news 24


 ঘর থেকে গরুচুরি করে নিয়ে পালানোর সময় দুই চোর আটক


       এ জেড সুজন মাহমুদ,

লালপুর( নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে ঘর থেকে গরুচুরি করে নিয়ে পালানোর সময় দুই চোর আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।


বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর ২০২২) 

ভোর রাতে উপজেলার আড়বাব ইউনিয়নের অমৃতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, নওগাঁর নিয়ামতপুরের লতিবপুর গ্রামের মো. সপরের ছেলে মো. শাকিল (২১) ও মো. মোসলেমের ছেলে মো. হান্নান (২০)।


লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতের দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের অমৃতপাড়া গ্রামের মো. সামির মন্ডলের ছেলে মো. আশরাফুল মন্ডলের (৫০) গোয়াল ঘর থেকে একটি কালো রঙের ষাঁড় গরু বের করে নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় অমৃতপাড়া বাজারে স্থানীয় জনসাধারণ শ্যালো মেশিনের স্টিয়ারিং গাড়িসহ দুই চোর নওগাঁর নিয়ামতপুরের লতিবপুর গ্রামের মো. সপরের ছেলে মো. শাকিল (২১) ও মো. মোসলেমের ছেলে মো. হান্নাকে (২০) আটক করে থানা পুলিশ কে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুই চোর, শ্যালো মেশিনের স্টিয়ারিং গাড়ি ও গরু উদ্ধার করে লালপুর থানায় হেফাজতে রেখেছেন।

Post a Comment

0 Comments