নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনায় উদ্বোধন
এ জেড সুজন মাহমুদ, নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনায় এডভোকেসি সভা পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল
১১ টায় দিকে উপজেলা পরিবার পরিকল্পনায় অ্যাডভোকেসি সভা পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন করেন জনাব মোঃ ইসাহক আলী উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লালপুর।
এ সময় উপস্থিত ছিলেন
মোঃ আফতাব হোসেন ঝুলফু সভাপতি লালপুর উপজেলা আওয়ামী লীগের,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: কে এম শাহাবুদ্দিন,
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার খন্দকার শরীফুল ইসলাম, পরিবার পরিকল্পনার মেডিকেল অফিসার ডা: হোসনেয়ার পাটোয়ারী,পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মোছাঃ রহিমা খাতুন,পরিবার পরিকল্পনা সহকারী মোঃ হায়দার আলী,মোজাম্মেল হক, সুমন চন্দ্র সরকার,মাঠ কর্মচারী বিন্দু অফিস কর্মচারী বৃন্দ সহ বিভিন্ন সেবা গ্রহীতা।
সেবা ও প্রচার সপ্তাহ ১৭ ডিসেম্বর হইতে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে।
সেখানে স্থায়ী ও অস্থায়ী জন্ম নিবন্ধন নিয়ন্ত্রণ পদ্ধতির সম্পর্কে ব্রিফিং দেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার খন্দকার শরিফুল ইসলাম তিনি বলেন স্থায়ী পদ্ধতি ছেলেদের এনএসবি, ও অস্থায়ী পদ্ধতি স্বল্প ও দীর্ঘ মেয়াদী পদ্ধতিগুলো মধ্যে তিন থেকে দশ বছর পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণ করা যায় জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গুলোর নাম হলো টিউ ব্যাকটোম, ভ্যাসিকটমি, ও নতুন দুইটা পদ্ধতি আসছে আই ইউ ডি, ইমপ্ল্যান্ট এই দুই পদ্ধতি মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া কম এবং দীর্ঘমেয়াদি। এছাড়াও সুখী বড়ি কনডম ফ্যামিলি প্ল্যানিং ইনজেকশন বিনামূল্যে দেওয়া হয়।
এখানে গর্ভবতী,কিশোর কিশোরীদের এবং বয়সন্ধিকালীন সেবা দেওয়া হয়। এছাড় অপারেশন থিয়েটার ইমপ্ল্যান্ট ও লাইগেশন এর অপারেশন করেন ডা: হোসনেয়ারা পাটোয়ারী। অনুষ্ঠান শেষে পরিদর্শন করেন অপারেশন থিয়েটার ও টেলিমেডিসিন গ্রহীতাদের সেবা সম্পর্কে জানানো হয়। সে সময় টেলিমেডিসিনের মোঃ মোশারফ হোসেন পারভেজ বলেন আমরা এখানে স্কিনের চিকিৎসা দিয়ে থাকি।

0 Comments