আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে।
পুষ্পস্তবক অর্পণ নিবেদন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সাধারণ সম্পাদক সেখ মাইনুল ইসলাম খান নিখিল, ঢাকা 16 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস মোল্লা এম পি , ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর,।
রূপনগর থানার কৃষক লীগের সভাপতি হাজী হারুন-অর-রশিদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, আরো উপস্থিত ছিলেন রূপনগর থানা কৃষক লীগের সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ.
এ ছাড়া পুষ্পস্তবক অর্পণ করেন, ছাত্রলীগ, মহিলা আওয়ামী,স্বেচ্ছাসেবক লীগ, লীগ, সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়।

0 Comments