Header Ads Widget

Responsive Advertisement

ক্যানাডার বিপক্ষে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে মরস্কো-padma news 24


 ক্যানাডার বিপক্ষে ২-১  গোলে এগিয়ে থেকে বিরতিতে  গেছে মরস্কো


কাতার বিশ্বকাপে নক আউট পর্ব নিশ্চিত করার ম্যাচে প্রথমার্ধ শেষে কানাডার বিপক্ষে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে মরক্কো। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ সময় আজ রাত ৯ টায় আল থুমামা স্টেডিয়ামে কানাডার বিপক্ষে মাঠে নামে মরক্কো। খেলতে নেমে ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় মরক্কো। এরপর দুই গোলের লিড পেলেও পরে এক এক গোল শোধ করে কানাডা। শেষ পর্যন্ত এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মরক্কো।


ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় মরক্কো। ম্যাচের মাত্র ৪ মিনিটে গোল করে মরক্কোকে এগিয়ে দেন হাকিম জিয়েছ। এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে কানাডা। ম্যাচের ৭ মিনিটে ফাউল করার কারণে হলুদ কার্ড দেখেন জুনিয়র হইলেট। 


ম্যাচের ১৪ মিনিতে দিক থেকে আসা ক্রসে পয়া ছোঁয়াতে ব্যর্থ হয় তাজন বুকানন। ফলে গোল বঞ্চিত হয় কানাডা। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু'দল। ম্যাচের ২৩ মিনিটে আবারও গোলের দেখা পায় মরক্কো। এন নেছরি গোল করে মরক্কোর লিড বাড়িয়ে দেন।

এরপর একাধিক আক্রমণ করে কানাডা। তবে তা আটকে দেন মরক্কোর ডিফেন্ডাররা। অন্যদিকে কাউন্টার অ্যাটাকে খেলতে থাকে মরক্কো। তবে গোল করতে ব্যর্থ হয় দুদল। ম্যাচের অতিরিক্ত সময়ে গোলের দেখা পায় কানাডা। মরক্কোর ডিফেন্ডার নায়েফ আগুয়ের্ডের আত্নঘাতি গোলে ব্যবধান কমায় কানাডা। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মরক্কো।  

Post a Comment

0 Comments