শ্যামনগরে বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন এস এম জগলুল হয়দার।
রাকিবুল হাসান শ্যামনগরঃ
শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ৫ তলা ভবন উদ্বোধন করা হয়। (২৭ নভেম্বর) সকাল ১০ টায় হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবু অসীম কুমার মৃধার সাভাপতিত্বে। প্রধান অতিথি থেকে ভবন উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হয়দার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাসিব শেখ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, শিল্পী রানী মৃধা সদস্যা জেলা পরিষদ সাতক্ষীরা, আসাদুজ্জামান খান উপ-সহকারি প্রকৌশলী সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, নুর মোহাম্মাদ (তেজারত) ম্যাধমিক শিক্ষা অফিস শ্যামনগর, মিনা হাবিবুর রহমান একাডেমিক সুপার ভাইজার শ্যামনগর, জি এম আকবর কবির সভাপতি শ্যামনগর প্রেস ক্লাব, আব্দুল মাজেদ মোড়ল সাধারণ সম্পাদক মুন্সীগঞ্জ আওয়ামীলীগ, বাবু ভবতোষ কুমার মন্ডল সাধারণ সম্পাদক বুড়িগোয়ালীনি আওয়ামীলীগ এছাড়া আমন্ত্রিত অনেক অতিথি উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান টা পরিচালনা করেন মো: আব্দুল করিম প্রধান শিক্ষক বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়।

0 Comments