Header Ads Widget

Responsive Advertisement

বংশীপুর-ভেটখালী মেইন সড়কের মানিকখালী ব্রিজ সংলগ্ন মাটি ও নিন্ম মানের খোয়া ব্যবহারের অভিযোগ-padma news 24

 



বংশীপুর-ভেটখালী মেইন সড়কের মানিকখালী ব্রিজ সংলগ্ন  মাটি ও নিন্ম মানের খোয়া ব্যবহারের অভিযোগ

রকিবুল হাসান  শ্যামনগরঃ

শ্যামনগরে বংশীপুর-ভেটখালী সড়ক ও জনপদের মেইন সড়কের মানিকখালী ব্রিজের রাস্তার কাজে মাটি ও নিন্ম মানের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে  ৷ 

স্বরজমিনে জানাগেছে যে,  শ্যামনগর উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের ভেটখালী এ,করিম মাধ্যমিক বিদ্যালয়ের পাশে মানিকখালী ব্রিজের দুই পাশে রাস্তার কাজে

ব্যবহার হচ্ছে মাটি ও নিন্মমানের খোয়া।  সড়ক ও জনপথ অধিদপ্তর  ব্রিজটি নতুন তৈরি করে তৈরির জন্য মোজাহার এন্টার এন্টারপ্রাইজ 

ঠিকাদার প্রতিষ্ঠানকে টেন্ডার দেওয়া হয় ৷ প্রতিষ্ঠানটি বিভিন্ন অনিয়মের মধ্যে কাজটি সম্পন্ন করলে এলাকার মানুষের নজরে আসে 

মাটি ও নিন্ম মানের খোয়া দেওয়া ৷ 

ব্রিজের দুই পাশে প্রায় আধা কিলোমিটার রাস্তা খনন করে নতুন ভাবে কাজ করতে মাটি এবং

পুরাতন রাস্তা থেকে নেওয়া নিন্মমানের খোয়া দিতে থাকে ৷ 

পরে স্থানীয়রা সাতক্ষীরা সড়ক ও জনপদের প্রকৌশলী মীর নিজামউদ্দীন  অবগত করলে তিনি স্বরজমিনে এসে পুরাতন 

খোয়া এবং মাটি তুলে নতুন করে দিতে বলেন ৷ 

স্থানীয় মেজবাউল হক রানা জানান , রাস্তা খননের পরে পুরাতন রাস্তার মাটি ও খোয়া  আবার নতুন রাস্তায় দিতে দেখে আমরা সাতক্ষীরা সড়ক ও জনপদের প্রকৌশলীকে অবগত করলে তিনি এসে কাজ দেখে নেন ৷ 

সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজামউদ্দীন বলেন , বিষয়টি জানতে পেরে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এ

ধরনের অনিয়ম করার কোন সুযোগ নেই। বিষয়টি সরজমিনে তদন্ত পূর্বক প্রয়োজনীয়

ব্যবস্থা গ্রহন করা হবে।

Post a Comment

0 Comments