Header Ads Widget

Responsive Advertisement

লালপুরের দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে পুলিশ -padma news 24


 লালপুরের দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে পুলিশ 



         এ জেড সুজন মাহমুদ,

লালপুর, (নাটোর) প্রতিনিধি:


নাটোরের লালপুর উপজেলা চত্ত্বর এলাকা থেকে দেশীয় অস্ত্র রামদা সহ দুই যুবককে আটক করেছে পুলিশ।  


সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যার পরে উপজেলা গোপালপুরের নাহারুল ও আরিফুল নামে ওই দুই যুবককে আটক করে। নাহারুল ইসলাম  (৩২) পৌর এলাকার বৈদ্যনাথপুর মহল্লার মোবারক হোসেনের ছেলে ও আরিফুল ইসলাম (৩২) একই মহল্লার আজগর আলীর ছেলে। 


স্থানী সূত্রে জানা যায়, আটককৃত ওই দুই যুবক বাংলা মদ (চুয়ানি) খেয়ে হাতে রামদা সহ মাতলামি করছিল। এ অবস্থায় স্থানীয় লোকজন তাদের আটক করে লালপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে তারা লালপুর থানা হেফাজতে রয়েছে। 


এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি মনোয়ারুজ্জামান।

Post a Comment

0 Comments