Header Ads Widget

Responsive Advertisement

মুন্ডা সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় নরেন্দ্র মুন্ডা (৭০) নিহত হয়েছে।

 



গতকাল শুক্রবার শ্যামনগর উপজেলার ধুমঘাট অন্তাখালী গ্রামে মুন্ডা সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় নরেন্দ্র মুন্ডা (৭০) নিহত হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০শে আগষ্ট) সাড়ে তিন টায় মারা যান।

 এই ঘটনায় মুন্ডা সম্প্রদায়ের আরও ৩ জন গুরুতর আহত হয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।


রাকিবুল হাসান শ‍্যামনগর: গতকাল শুক্রবার শ্যামনগর উপজেলার ধুমঘাট অন্তাখালী গ্রামে মুন্ডা সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় নরেন্দ্র মুন্ডা (৭০) নিহত হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০শে আগষ্ট) সাড়ে তিন টায় মারা যান।

 এই ঘটনায় মুন্ডা সম্প্রদায়ের আরও ৩ জন গুরুতর আহত হয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে শ্যামনগর উপজেলার ধুমঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, রীনা মুন্ডা (৩৫), বিলাসী মুন্ডা (৩৬) ও সুলতা মুন্ডা (৪০)।

সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্)এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা বলেন, আমরা এই এলাকার জঙ্গল কেটে সভ্য মানুষের বসবাসের জায়গা করে দিয়েছি। আর তারাই আমাদের জমি দখল করতে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালাচ্ছে এটা খুব দুঃখ জনক। আমাদের একজন ভাই মারা গেছে আর কত মানুষ হত্যা করলে আমরা এটা থেকে মুক্তি পাব। উল্লেখ্য, শ্যামনগর ধুমঘাট এলাকার রাশেদুল সরদার ও এবাদুল সরদার ধারালো অস্ত্রে সজ্জিত হয়েছে প্রায় ২০০ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে সকাল ১০টার দিকে একই এলাকায় মুন্ডা পরিবারের জমি দখলের উদ্দেশ্যে হামলা করে।

এ সময় মুন্ডা পরিবারের কয়েকজন সদস্য বাধা দিতে গেলে তারা তাদের বেধড়ক মারপিট করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা মুন্ডাদের এক বিঘা জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ শুরু করে সদ্য রোপণ করা ধানের চারা নষ্ট করে দেয়। এতে বাধা দিতে গেলে তাদের পিটিয়ে ও মারপিট করে আহত করে হামলাকারীরা। মোবাইলে ছবি তুলতে গেলে রিনা মুন্ডার হাতে দায়ের কোপ দেওয়া হয়। স্থানীয় কয়েকজন মুন্ডা পরিবারের সদস্য হামলা ঠেকাতে গেলে তাদেরও লাঞ্ছিত করা হয়। এরপর হামলাকারীরা ফনীন্দ্র মুন্ডা ও সনাতন মুন্ডার বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। এ বিষয়ে মুন্ডা সম্প্রদায়ের ভুক্তভোগীরা শ্যামনগর থানায় মামলা করলে নূর মোহাম্মদ ও নূর হোসেন নামের ২ জনকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় আসামিদের মধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামিদের আইনের আওতায় আনার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments