শ্যামনগরের ৩৬ পরিবার পেলো সেমিপাকা ঘর
এস কে সিরাজ,শ্যামনগর সাতক্ষীরা।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীনদেত মধ্যে ৩৬ টি পরিবারকে জমিসহ বাসগৃহ প্রদান করা হয়েছে।
গত ইং ২১ জুলাই বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই বাসগৃহ হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় শ্যামনগর প্রান্তে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৪ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, ২ শতাংশ জায়গায় প্রতিটি ঘরে দুটি কক্ষ রয়েছে, সঙ্গে রয়েছে রান্নাঘর ও শৌচাগার। প্রতিটি ঘরের চারপাশে খোলা জায়গা রয়েছে, যেখানে উপকারভোগীরা চাইলে শাকসবজি আবাদ করতে পারবেন। ভুক্তভোগীরা সেমিপাকা ঘর ও জায়গা পেয়ে সকলে খুবই আনন্দিত হয়ে খুশি হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
এ নিয়ে শ্যামনগর উপজেলার মোট ৪৮০টি গৃহহীন অসহায় পরিবার সরকারের উপহারের পেলেন।
এখনো ৬৯টি ঘর নির্মাণাধীন রয়েছে। পর্যায়ক্রমে সেগুলোও হস্তান্তর করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।

0 Comments