Header Ads Widget

Responsive Advertisement

দৈনিক 12 কটি ইউনিট বিদ্যুৎ অপচয় 90 শতাংশ অটোরিকশা চার্জ করে অবৈধ বিদ্যুতের লাইন দিয়ে,


 

যেখানে বিদ্যুৎকে সাশ্রয় করতে উদ্যোগ নিয়েছে সরকার, রাত 8 পরে সকল ব্যবসা প্রতিষ্ঠান কে বন্ধ ঘোষণা করেছে, সেখানে ব্যাটারি চালিত অটোরিক্সা চলছে হরদম, দৈনিক 12 কটি ইউনিট বিদ্যুৎ অপচয় 90 শতাংশ অটোরিকশা চার্জ করে অবৈধ বিদ্যুতের লাইন দিয়ে,  অবৈধ ভাবে গড়ে উঠেছে এসব গ্যারেজ.


মোঃ বাবু হোসেন

সারাদেশে ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের দেওয়া নির্দেশ বাস্তবায়ন হয়নি আজও, ঢাকা শহরের অলিতে গলিতে ও গ্রামগঞ্জে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় 40 লাখ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক  বেপরোয়া গতিতে চলাচল করার কারণে প্রতিনিয়তই ঘটছে নানান দুর্ঘটনা ,অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে এসব যানবাহনে চার্জ করা হচ্ছে, এতে, দৈনিক 12 কোটি  ইউনিট বিদ্যুৎ অপচয় করছে, সম্প্রতি বিদ্যুতের অপচয় রোধে দৈনিক এক ঘণ্টা লোডশেডিং শুরু করেছে সরকার এছাড়া অফিস-আদালতে বিদ্যুৎ ব্যবহার কমানোর নির্দেশ দেওয়া হয়েছে নামাজের সময় ছাড়া অন্য সময় মসজিদের এসি বন্ধ রাখারও নির্দেশ এসেছে, এমন পরিস্থিতিতে 90 শতাংশ  গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ চার্জ দেওয়া হচ্ছে ব্যাটারি চালিত যানবাহনে, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা জারি না হওয়ায় দেশজুড়ে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা আধিপত্য অটোরিকশা শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে সারাদেশে ইজিবাইক ও ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা 40 লাখ এর মধ্যে 33 লাখ ব্যাটারিচালিত অটোরিকশা আর 7 লাখ  ইজিবাইক ,এগুলোর জন্য অন্তত 60 লাখ চালক রয়েছে তারা 3 শিফটে এসব যানবাহন চালান, পরিসংখ্যান অনুযায়ী ঢাকা মহানগরীতে 40 লাখ ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা রয়েছে ঢাকার মূল সড়কে এসব ইজিবাইক ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ থাকলেও অলিগলিতে দাপিয়ে বেড়াচ্ছে,, সুযোগ বুঝে মূল সড়কে ঢুকে পড়ছে, বিশেষ করে ঢাকার দুই সিটি করপোরেশনে সংযুক্ত ওয়ার্ডগুলোতে এসব, যানবাহনের আধিপত্য বেশি, বেপরোয়া গতিতে চলাচল করার কারণে প্রতিনিয়ত ঘটছে নানান দুর্ঘটনা এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে এসব যানবাহন বন্ধের দাবি ওঠে গত বছরের 15 ই ডিসেম্বর এসব যান বন্ধ ও আমদানি নিষিদ্ধ ঘোষণা  দেয়  হাইকোর্ট.

Post a Comment

0 Comments